স্ত্রীর হাতে থাপ্পড় খেলেন ফরাসি প্রেসিডেন্ট? জোর জল্পনা

খবর লাইভ : বিমানের দরজা খুলে গেল। হাসিমুখে দরজার সামনে এসে দাঁড়ালেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। নামার আগে পাশের দিকে হাত বাড়িয়ে দিলেন। কিন্তু আচমকাই বিমানের দরজার আড়াল থেকে লাল পোশাক পরিহিত হাত ধেয়ে এল তাঁর মুখ লক্ষ্য করে। আকস্মিক এই কাণ্ডে ভ্যাবাচ্যাকা খেয়ে যান মাক্রোঁ! পর মুহূর্তে স্ত্রীর সঙ্গে নেমে আসেন বিমান থেকে। উল্লেখযোগ্য বিষয় হল, প্রেসি়ডেন্ট-পত্নীর পরণে তখন ছিল লাল পোশাক। কয়েক সেকেন্ডের এই ভিডিয়ো ঝড় তুলেছে আন্তর্জাল দুনিয়ায়। চলছে হাসিঠাট্টাও। প্রশ্ন উঠেছে, তবে কি স্ত্রীর হাতে থাপ্পড় খেলেন ফরাসি প্রেসিডেন্ট?

রবিবার থেকেই দক্ষিণ-পূর্ব এশিয়া সফর শুরু করেছেন মাক্রোঁ। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী ব্রিজিৎও। সন্ধ্যায় তাঁর বিমান ভিয়েতনামের হ্যানয়ে অবতরণ করার পরের মুহূর্ত ক্যামেরাবন্দি হতেই শোরগোল পড়েছে। ফরাসি প্রেসিডেন্ট দক্ষিণ-পূর্ব এশিয়া সফর নিয়ে যত না আলোচনা, তার থেকেও বেশি ‘স্পটলাইট’ কাড়ল মাক্রোঁর এই ভিডিয়োটি। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর লাইভ।

ওই ভিডিয়োর শেষে দেখা যায়, মাক্রোঁ হতভম্ব ভাব কাটিয়ে নেমে আসেন বিমান থেকে। সঙ্গে ছিলেন স্ত্রীও। তাঁর দিকে হাত বাড়িয়ে দেন প্রেসিডেন্ট। কিন্তু সেই হাত ধরতে চাননি ব্রিজিৎ। তবে কি দম্পতির মধ্যে ‘ঝগড়া’ চলছে? যদিও এ ব্যাপারে প্রথমে কোনও মন্তব্য করতে চায়নি ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়। পরে ওই ভিডিয়োটি ভুয়ো বলে দাবি করা হয়। তবে ফরাসি সংবাদমাধ্যমগুলি দাবি করে, ওই ভিডিয়ো ভুয়ো নয়, আসল। মাক্রোঁর এক ঘনিষ্ঠ ফরাসি সংবাদমাধ্যম ‘বিএফএমটিভি’কে জানিয়েছেন, প্রেসিডেন্টের দক্ষিণ-পূর্ব এশিয়া শুরুর আগে স্বামী-স্ত্রীর মধ্যে ‘ঝগড়া’ হয়েছিল। তবে তা ছিল নিতান্তই ‘দাম্পত্যকলহ’। তার জেরেই হ্যানয় বিমানবন্দরে ওই কাণ্ড বলে দাবি তাঁর।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago