খবর লাইভ : স্বাস্থ্য ভবনের কোথাও বিস্ফোরক রাখা রয়েছে। উড়িয়ে দেওয়া হবে বিল্ডিং। এই মর্মে মেল পেলেন কর্তৃপক্ষ। যার জেরে স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে। খবর দেওয়া হয়েছে বিধাননগর পুলিশকে। পুলিশও খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেছে।
তল্লাশি অভিযানে এখনও পর্যন্ত কিছুই মেলেনি। তবুও স্বাস্থ্য ভবনের সব জায়গায় ভাল করে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি, মেলটি কোথা থেকে এসেছে, কে বা কারা পাঠিয়েছেন, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, গত এপ্রিল মাসে কলকাতার জাদুঘরেও বোমাতঙ্ক ছড়িয়েছিল একটি হুমকি মেল ঘিরে। মেলে বলা হয়েছে, জাদুঘরে বোমা রাখা হয়েছে। বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে জাদুঘর। বহু মানুষের মৃত্যুও হতে পারে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় নিউ মার্কেট থানার পুলিশ। যায় বম্ব স্কোয়াডও। জাদুঘরের প্রতিটি জায়গা তন্নতন্ন করে খুঁজে দেখে তারা। হুমকি মেল আসার পরেই খালি করে দেওয়া হয়েছিল জাদুঘর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…