বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস পদত্যাগ করছেন না

খবর লাইভ : বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস আপাতত পদত্যাগ করছেন না।  শনিবার ঢাকায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শেষে অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠকে এ তথ্য জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।  তিনি বলেন, “প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গেই থাকবেন। পদত্যাগ করবেন বলেননি। অন্য উপদেষ্টারাও থাকবেন। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা তা পালন করতে এসেছি।”

বৈঠকটি পূর্ব নির্ধারিত ছিল না এবং প্রায় দু’ঘণ্টা স্থায়ী হয়।  পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বৈঠক শেষে জানান, সাধারণ নির্বাচন ও প্রয়োজনীয় সংস্কার নিয়ে আলোচনা হয়েছে, তবে ইউনূসের পদত্যাগ প্রসঙ্গে কিছু বলেননি।

গত বৃহস্পতিবার রাতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম  জানিয়েছিলেন, ইউনূস পদত্যাগের কথা ভাবছেন।  তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে হতাশ ইউনূস। রাজনৈতিক দলগুলির সঙ্গে মতের অমিল ও প্রতিবন্ধকতার কারণে কাজ করতে পারছেন না।”

তবে শনিবারের বৈঠক শেষে ড. মাহমুদের বক্তব্যে ইউনূসের পদত্যাগের জল্পনা উড়িয়ে দেওয়া হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago