মহারাষ্ট্রে মাদক মেশানো পানীয় খাইয়ে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ, ধৃত দুই সহপাঠী-সহ ৩

খবর লাইভ : মাদক মেশানো পানীয় খাইয়ে ডাক্তারির পড়ুয়াকে গণধর্ষণ করার অভিযোগ। মহারাষ্ট্রের সাংলি জেলার এই ঘটনায় ওই পড়ুয়ার দুই সহপাঠী-সহ মোট তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগকারিণী বছর ২২-এর এক তরুণী। ডাক্তারির তৃতীয় বর্ষের পড়ুয়া ওই তরুণী আদতে কর্নাটকের বাসিন্দা হলেও পড়াশোনার সূত্রে থাকতেন মহারাষ্ট্রে।

গত ১৮ মে ওই তরুণী তাঁরই এক বন্ধুর সঙ্গে সিনেমা দেখার পরিকল্পনা করেছিলেন। কিন্তু ওই দিন রাতে সিনেমাহলে যাওয়ার আগে ওই বন্ধু তরুণীকে তাঁরে ফ্ল্যাটে নিয়ে যান বলে অভিযোগ। সেখানে তরুণীকে মাদক মেশানো পানীয় খাইয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এ-ও অভিযোগ যে, ঘটনার কথা জানালে পরিণতি ভয়াবহ হবে বলে হুমকি দেন অভিযুক্তেরা। প্রথমে ভয়ে চুপ করে থাকলেও পরে বিষয়টি মা-বাবাকে জানান ওই তরুণী। তার পর নিকটবর্তী থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের পর পুলিশ ওই তরুণীর দুই বন্ধু এবং আরও এক যুবককে গ্রেফতার করে। তিন জনের মধ্যে এক জনের বাড়ি পুণে, এক জনের বাড়ি সোলাপুরে এবং আর এক জনের বাড়ি সাংলিতে।

ধৃতদের আদালতে হাজির করানো হলে বিচারক তিন জনকেই মঙ্গলবার পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago