হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধে আমেরিকার পরিকল্পনায় সাময়িক স্থগিতাদেশ আদালতের

খবর লাইভ : হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধে দেশটির সরকারের পরিকল্পনা সাময়িক সময়ের জন্য স্থগিত করেছেন দেশটির আদালত। আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহরের একটি আদালত এ আদেশ দেন। বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আজই মামলা করেছিল হার্ভার্ড কর্তৃপক্ষ।
হার্ভার্ড কর্তৃপক্ষের মামলায় বলা হয়, কলমের এক খোঁচায় বিশ্ববিদ্যালয়ের এক–চতুর্থাংশ শিক্ষার্থীকে ‘মুছে’ ফেলতে চাইছে সরকার। বিদেশি এই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টি এবং এর লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

বৃহস্পতিবার এক বিবৃতি দিয়ে হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের সিদ্ধান্তের কথা জানায় যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ইহুদিবিদ্বেষ মোকাবিলায় যথেষ্ট পদক্ষেপ নেয়নি হার্ভার্ড কর্তৃপক্ষ। এ ছাড়া নিজেদের ভর্তি ও নিয়োগ–সংক্রান্ত চর্চায় পরিবর্তন এনেছে তারা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে শিক্ষাপ্রতিষ্ঠানটি।

বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের সরকারের সিদ্ধান্তকে ‘বেআইনি’ বলে একটি চিঠিতে উল্লেখ করেছেন হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান গার্বার। বিশ্ববিদ্যালয়টিতে চলতি শিক্ষাবর্ষে প্রায় ৬ হাজার ৮০০ বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন। সংখ্যাটি শিক্ষাবর্ষে ভর্তি হওয়া মোট শিক্ষার্থীর ২৭ শতাংশের বেশি।

হার্ভার্ডের করা মামলার প্রতিক্রিয়ায় হোয়াইট হাউসের উপ–প্রেস সচিব অ্যাবিগালি জ্যাকসন বলেছেন, হার্ভার্ড যদি তাদের ক্যাম্পাসে যুক্তরাষ্ট্রবিরোধী, ইহুদিবিদ্বেষী ও সন্ত্রাসবাদপন্থী উসকানিদাতাদের রুখতে গুরুত্ব দিত, তাহলে তারা শুরুতেই এমন পরিস্থিতিতে পড়ত না। অর্থহীন মামলা করার চেয়ে তাদের এখন ক্যাম্পসের পরিবেশ নিরাপদ করার দিকে নজর দেওয়া উচিত।

বিদেশি শিক্ষার্থীদের নিয়ে নতুন এ পদক্ষেপের আগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে দেওয়া ফেডারেল সরকারের তহবিলে কাটছাঁট শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্ববিদ্যালয়টি বৈষম্যমূলক ‘গভীর সমস্যায়’ জর্জরিত উল্লেখ করে এরই মধ্যে তাদের ২৬৫ কোটি ডলারের তহবিল কমিয়েছে তাঁর প্রশাসন। ওই বিষয়ও আদালতে তুলেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago