সিএসটিসি কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের কয়েক হাজার কোটি টাকা বাকি, মদনকে তলব হাইকোর্টের

খবর লাইভ : সিএসটিসি-র কর্মচারীদের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ট্রাস্ট রয়েছে। যেখানে প্রত্যেক মাসে কর্মচারীদের বেতনের একটা অংশ কেটে রাখা হয়। যাতে অবসরের পর এর সুবিধা পান কর্মচারীরা। কিন্তু, সিএসটিসি-র অবসরপ্রাপ্ত কর্মচারীরা অভিযোগ তোলেন, অবসরের পর প্রভিডেন্ট ফান্ডের টাকা পাচ্ছেন না।

কলকাতা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন(CSTC)-র অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের কয়েক হাজার কোটি টাকা মেটানো হয়নি। এই নিয়ে মামলায় তৃণমূল বিধায়ক তথা সিএসটিসি-র এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ট্রাস্টের চেয়ারম্যান মদন মিত্র-সহ কয়েকজনের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ এই রুল জারি করেছে। মদন-সহ রাজ্যের অর্থসচিব, সিএসটিসি-র চিফ ম্যানেজিং ডিরেক্টেরকে আগামী ৪ জুলাই হাইকোর্টে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। আদালতের নির্দেশ সত্ত্বেও অবসরপ্রাপ্ত কর্মচারীদের ন্যায্য পাওনা কেন মেটানো হয়নি, আদালতে তা জানাতে হবে বলে বিচারপতি নির্দেশ দিয়েছেন। কেন তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে না, তারও ব্যাখ্যা দিতে হবে মদনদের।
গত বছর এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। গত বছরের জুলাইয়ে হাইকোর্ট প্রভিডেন্ট ফান্ডের টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশ সত্ত্বেও প্রভিডেন্ট ফান্ডের টাকা না পাওয়ায় গত বছরের ডিসেম্বরে আদালত অবমাননার মামলা হয়।
এরপর একাধিকবার মামলার শুনানি হয়েছে। গতকাল মামলার শুনানিতে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় জানতে চান, কেন এখনও অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা মেটানো হয়নি। এরপরই মদন মিত্র-সহ তিনজনের বিরুদ্ধে রুল জারি করেন। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৪ জুলাই। ওইদিন মদন মিত্র এবং দুই আধিকারিককে আদালতে হাজির হয়ে জানাতে হবে, কেন তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে না। এখন দেখার, হাইকোর্টে ওই তিনজন কী ব্যাখ্যা দেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago