দাড়ি রাখায় ইন্টার্নকে জঙ্গি বললেন অধ্যাপক! কলকাতা মেডিক্যাল কলেজে বিক্ষোভ

খবর লাইভ : কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দাড়ি রাখায় এক ইন্টার্নকে জঙ্গি বলে মন্তব্য করার অভিযোগে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। গত সপ্তাহে ইএনটি বিভাগে পাঞ্জাবি পরিহিত এবং লম্বা দাড়িওয়ালা এক ইন্টার্নকে দেখে এক অধ্যাপক তাঁকে ‘জঙ্গি’ বলে সম্বোধন করেন। শুধু তাই নয়, ওই ইন্টার্নকে দাড়ি কেটে তবেই বিভাগে ঢুকতে বলা হয়। এই মন্তব্যের পরেই ছাত্রদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনার প্রতিবাদে ছাত্র সংসদের পক্ষ থেকে মেডিক্যাল কলেজের অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে কলেজ কর্তৃপক্ষ একটি অনুসন্ধান কমিটি গঠন করে। কমিটি ইন্টার্ন ও অভিযুক্ত অধ্যাপকের সঙ্গে কথা বলবে এবং ঘটনার তদন্ত করবে।

অধ্যাপক এই মন্তব্যকে ‘মজার ছলে’ বলেছিলেন বলে দাবি করেছেন। তিনি বলেন, “আমার এই মন্তব্যে ওর যদি খারাপ লেগে থাকে, তবে আমি দুঃখিত। ভবিষ্যতে আর এমন মন্তব্য করব না।” তবে ছাত্রদের অভিযোগ, এই মন্তব্য সাম্প্রদায়িক মনোভাবের পরিচায়ক।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, তদন্ত কমিটি সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে। রিপোর্টের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago