খবর লাইভ : ‘জলশূন্য’ পাকিস্তানে জলবিদ্যুৎ কেন্দ্র। আফগানিস্তান লাগোয়া খাইবার-পাখতুনখোয়া প্রদেশে এ বার নদীর উপর বাঁধ তৈরির কাজ শুরু করল ইসলামাবাদ। এই প্রকল্পেও ‘প্রিয় বন্ধু’ চিনকে পাশে পেয়েছে তারা। ৭০০ ফুট উঁচু ওই বাঁধটি বিশ্বের পঞ্চম বৃহত্তম হতে যাচ্ছে বলে জানা গিয়েছে। ভারত সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করার পর তড়িঘড়ি বাঁধ নির্মাণে জোর দেওয়ায় একে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা।
খাইবার-পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার থেকে প্রায় ৩৭ কিলোমিটার উত্তরে পাথুরে উপত্যকার মধ্যে দিয়ে বয়ে গিয়েছে সোয়াত নদী। এর উপরেই মোহমন্দ বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে পাকিস্তানের শাহবাজ় শরিফ সরকারের। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সংশ্লিষ্ট প্রকল্পটির কাজ দ্রুত গতিতে শেষ করার চেষ্টা চালাচ্ছে চিন। এই বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্র গড়তে ১২০ কোটি ডলার খরচ করবে ইসলামাবাদ।
২০১৯ সালে সেপ্টেম্বর মাসে মোহমন্দ জলবিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু করে ‘চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন’ নামের বেজিঙের রাষ্ট্রায়ত্ত সংস্থা। আগামী বছরের মধ্যে তাদের কাজ শেষ করে ফেলার কথা রয়েছে। ড্রাগনের সরকারি গণমাধ্যমগুলির দাবি, সম্প্রতি বাঁধের কংক্রিটের ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্ট সংশ্লিষ্ট প্রকল্পটিকে গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেছে।
গত ১৯ মে বেজিং সফরে গিয়ে চিনা কূটনীতিক ওয়াং ইয়ের সঙ্গে জরুরি বৈঠক করেন পাক উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দার। সূত্রের খবর, সেখানে সংশ্লিষ্ট প্রকল্পটির কাজ দ্রুত শেষ করার উপর জোর দেন তিনি। এর পরই মোহমন্দ বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজে গতি এনেছে ড্রাগনের সরকারি সংস্থা। সংশ্লিষ্ট প্রকল্পটি খাইবার-পাখতুনখোয়ার অর্থনীতিতে বড় প্রভাব রাখতে পারে বলে মনে করা হচ্ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…