হামাস নেতা মোহাম্মদ সিনওয়ারকে ইজরায়েল হত্যা করেছে: নেতানিয়াহু

খবর লাইভ : হামাস নেতা মোহাম্মদ সিনওয়ারকে ইজরায়েল সম্ভবত হত্যা করেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মোহাম্মদ সিনওয়ার ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির গাজা অঞ্চলের ধরাছোঁয়ার বাইরে থাকা কার্যত নেতা ছিলেন।

আমরা হাজার হাজার “সন্ত্রাসীকে” নির্মূল করেছি, গতকাল বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বলেন নেতানিয়াহু। তিনি আরও বলেন, আমরা “ঘাতকদের” নেতাদের—দেইফ, হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার ও সম্ভবত মোহাম্মদ সিনওয়ারকে হত্যা করেছি।

গত সপ্তাহে গাজার খান ইউনিস শহরে ইউরোপীয় একটি হাসপাতালে ব্যাপক হামলা চালিয়ে মোহাম্মদ সিনওয়ারকে ইজরায়েল লক্ষ্যবস্তু করেছিল বলে জানা গেছে। এ হামলায় ২৮ ফিলিস্তিনি নিহত ও ৫০ জনের বেশি আহত হন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

যদি সিনওয়ারের মৃত্যুর খবরটি নিশ্চিত হয়, তবে তা হবে হামাসের একাধিক শীর্ষ নেতাকে হত্যার সর্বশেষ ঘটনা। এসব হত্যাকাণ্ড হামাসের শীর্ষ নেতৃত্বের জন্য বড় ধাক্কা হলেও এখন পর্যন্ত সংগঠনটিকে নেতৃত্বশূন্য করতে পারেনি ইসরায়েল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago