খবর লাইভ : পাকিস্তানের লাহোরে মঙ্গলবার এক অজ্ঞাত কারণে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা আমির হামজা। তিনি বর্তমানে পাকিস্তানি সেনাবাহিনীর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গিয়েছে ।
আমির হামজা, যিনি হাফিজ সাঈদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত, মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত । তিনি লস্কর-ই-তৈবার নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন।
এই অস্বাভাবিক পরিস্থিতি লস্কর-ই-তৈবার নেতৃত্ব কাঠামোর উপর প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। তবে হামজার আহত হওয়ার কারণ সম্পর্কে এখনও কোনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
পাকিস্তানি কর্তৃপক্ষ এই বিষয়ে তদন্ত শুরু করেছে, তবে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
লস্করের প্রচারিত পত্রিকাগুলির সম্পাদক হামজা নিজের বাড়িতেই গুরুতর আহত হযন। এরপর আইএসআই-এর নিরাপত্তায় লাহোরের সেনা হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। উল্লেখযোগ্য বিষয় হল, তিনদিন আগে পাকিস্তানের সিন্ধ প্রদেশে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছিল লস্কর জঙ্গি আবু সইফুল্লা। এরপর আরও এক শীর্ষ লস্কর জঙ্গি আহত হওয়া রহস্য ঘনীভূত হতে শুরু করেছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…