খবর লাইভ : ভারতের বিজ্ঞান বলয়ে ইন্দ্রপতন, প্রয়াত মহান ভারতীয় বিজ্ঞানী জয়ন্ত নারলিকর। বয়স হয়েছিল ৮৭ বছর। জ্যোতির্পদার্থবিজ্ঞানে অগ্রণী অবদানের জন্য দেশ চিরকাল মনে রাখবে পদ্মভূষণ এই বিজ্ঞানীকে। আজীবন বিজ্ঞানকে জনপ্রিয় করার ব্রতে সচেষ্ট ছিলেন তিনি। বিজ্ঞান গবেষণার জন্য গড়েছেন একাধিক প্রতিষ্ঠান।
১৯৩৮ সালের ১৯ জুলাই মহারাষ্ট্রে জন্ম জয়ন্ত নারলিকরের। বেনারস হিন্দু বিশ্ব বিদ্যালয় এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী তিনি। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়েই গণিত বিভাগের কৃতি অধ্যাপক ছিলেন জয়ন্ত নারলিকরের বাবা বিষ্ণু বাসুদেব নারলিকর। কেমব্রিজে গণিতশাস্ত্রে অসামান্য ব্যুৎপত্তির জন্য র্যাংলার এবং টাইসন পদক পান জয়ন্ত নারলিকর। দেশে ফিরে মুম্বইয়ের টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে যোগ দেন। নারলিকর স্থিতাবস্থা তত্ত্বের অন্যতম প্রবক্তা। ইংরেজি ও মারাঠি ভাষায় একাধিক বিজ্ঞান বিষয়ক গ্রন্থের রচয়িতা। ভারতের একজন বিশিষ্ট কল্পবিজ্ঞানের কাহিনির লেখকও। মাতৃভাষা মারাঠিতে রচিত তার কল্পবিজ্ঞান কাহিনিগুলি বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…