খবর লাইভ : পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই অঞ্চলে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলায় তুমুল ঝড়বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে।
মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎসহ মাঝারি বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় কমলা সতর্কতা এবং বাকি জেলায় হলুদ সতর্কতা রয়েছে। মঙ্গলবারেও দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। দক্ষিণবঙ্গ জুড়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।এই আবহাওয়ায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর।
উল্লেখ্য, গত শনিবার রাতে এবং রবিবার সকালে কলকাতায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা ৩৬.২°C থেকে ৩১.৯°C-এ নেমে আসে, যা স্বাভাবিকের থেকে প্রায় ৪ ডিগ্রি কম। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আগামী ২১ অক্টোবর পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর আন্দামান সাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে ২৩ থেকে ২৬ অক্টোবরের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ২৩ অক্টোবর ভারী বৃষ্টিপাতের (৭-১১ সেমি) পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পরিস্থিতিতে পর্যবেক্ষণে করা হচ্ছে।এই আবহাওয়ার পরিবর্তনের ফলে কৃষি, মৎস্যজীবী ও সাধারণ মানুষের জন্য সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…