খবর লাইভ : নতুন সাংগঠনিক পরিবর্তনের মধ্যে উত্তর কলকাতায় তৃণমূল কংগ্রেসের কোর কমিটির কার্যক্রম নিয়ে নতুন জটিলতা দেখা দিয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর কলকাতায় তৃণমূলের কোনও জেলা দফতর নেই, ফলে কোর কমিটির বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
২০০৯ সাল থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার জেলা সভাপতি ছিলেন। তাঁর পদত্যাগের পর নতুন জেলা সভাপতির নাম ঘোষণা না হওয়ায় কোর কমিটি আপাতত জেলার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে।
উল্লেখযোগ্য যে, বীরভূমে কোর কমিটি দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছে। তবে উত্তর কলকাতায় সেই ধরনের কোনও কাঠামো গড়ে ওঠেনি। নতুন কোর কমিটিতে অতীন ঘোষ, জীবন সাহা, নয়না বন্দ্যোপাধ্যায়, পরেশ পাল, শশী পাঁজা, সুপ্তি পাণ্ডে, স্বপন কর্মকার, স্বর্ণকমল সাহা ও বিবেক গুপ্তা-সহ মোট নয় সদস্য রয়েছেন। তবে, উত্তর কলকাতায় কোনও নির্দিষ্ট অফিস না থাকায় তাঁরা কোথায় বৈঠক করবেন, তা নিয়ে দলীয় মহলে আলোচনা চলছে।
এদিকে, তৃণমূল ভবনে রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নেতৃত্বে কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে ভোটার তালিকা পর্যালোচনা ও সংশোধনের বিষয়ে আলোচনা হয়েছে। দলের নেতারা জানিয়েছেন, ভোটার তালিকায় কোনও গরমিল থাকলে তা সংশোধনের কৌশল নির্ধারণ করা হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…