খবর লাইভ : ভোটার তালিকা সংশোধনে কারচুপির অভিযোগে কাকদ্বীপ মহকুমার এক সরকারি আধিকারিককে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। অভিযুক্ত ব্যক্তি কাকদ্বীপের অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার অরুণ গোরাই। অভিযোগ, তিনি বেআইনিভাবে ERO সিস্টেমে লগইন করে একাধিক ভোটারের নাম তালিকায় তোলা ও বাদ দেওয়ার কাজ করেছেন।
বিরোধী রাজনৈতিক দলগুলি, বিশেষ করে বিজেপি, বেশ কিছুদিন ধরেই অভিযোগ জানাচ্ছিল—ভোটার তালিকায় একদিকে যেমন নতুন, অস্বাভাবিক কিছু নাম উঠে আসছে, তেমনই অন্যদিকে বৈধ ভোটারদের নামও হঠাৎ করেই বাদ যাচ্ছে। কাকদ্বীপ এলাকা থেকেই এই ধরনের অভিযোগ সবচেয়ে বেশি আসছিল।
জেলাশাসক তদন্ত শুরু করলে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। দেখা যায়, শুধুমাত্র ERO-র অনুমতি ছাড়াই অরুণ গোরাই নিজেই সিস্টেমে লগইন করে তালিকা পরিবর্তনের কাজ করেছেন। তদন্ত চলাকালীন তিনি নিজের দোষ স্বীকারও করেন এবং ক্ষমাও চান। তবে নির্বাচন কমিশন কঠোর পদক্ষেপ হিসেবে তাঁকে বরখাস্ত করেছে।
এই ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন শুরু হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কমিশনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি নিজের সামাজিক মাধ্যমে এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে কমিশনের সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন।
বিশেষজ্ঞদের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যে ভোটার তালিকা নিয়ে বিতর্ক আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ভূতুড়ে ভোটার ইস্যুতে সরব হয়েছেন দলের রাজ্য সম্মেলনে। এই অবস্থায় নির্বাচন কমিশনের পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ ও নজিরবিহীন বলেই মনে করছেন বিশ্লেষকরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…