খবর লাইভ : গত মঙ্গলবার সকালে নিউটাউনের অভিজাত আবাসন সাপুরজির একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বঙ্গ বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলে সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতমের মৃতদেহ। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, প্রীতমের বান্ধবী তথা লিভ-ইন সঙ্গী গভীর রাতে ফ্ল্যাটে প্রবেশের চেষ্টা করেছিলেন। তবে ফ্ল্যাটটি বন্ধ থাকায় তিনি তা করতে পারেননি।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রীতমের বান্ধবী রিঙ্কুকে মেসেজ করে জানান যে, প্রীতম তার কাছ থেকে টাকা ঋণ নিয়েছেন। রিঙ্কু সেই টাকা ফেরত দেন। এর পর থেকে প্রীতম ও বান্ধবীর সম্পর্কের অবনতি হয়। প্রীতম ও রিঙ্কু বান্ধবীকে ফ্ল্যাটে আসতে বারণ করেন।
তবে, প্রীতমের মৃত্যুর পর ওই বান্ধবী ফ্ল্যাটে ঢোকার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা জানান, তিনি ল্যাপটপ ফেরত চেয়েছিলেন। তবে, ফ্ল্যাটে তালা দেওয়া থাকায় তা সম্ভব হয়নি। পুলিশের অনুমান, ওই বান্ধবীর আসল উদ্দেশ্য ছিল ল্যাপটপটি ফেরত নেওয়া, না কি রাতে ফ্ল্যাটে ঢুকে কোনও তথ্য ও প্রমাণ লোপাট করা?
পুলিশ এই ঘটনার তদন্ত করছে। তবে, প্রীতমের বান্ধবী ও তার দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মনে করছে পুলিশ। তাদের মধ্যে একজন রাত তিনটের সময় ফ্ল্যাটে আসেন। এর পর সারা রাত ধরে চলে তাদের পার্টি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…