চন্দন বন্দ্যোপাধ্যায় : তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদলে নাটকীয় মোড়। কলকাতা উত্তরের সভাপতির পদ থেকে সরানো হল বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। তার জায়গায় কোনও একক নেতার পরিবর্তে দায়িত্ব দেওয়া হল নয় সদস্যের একটি কোর কমিটিকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বীরভূমের ‘কমিটি-কেন্দ্রিক’ মডেলকেই এবার উত্তর কলকাতায় প্রয়োগ করতে চাইছে তৃণমূল।
নতুন গঠিত কোর কমিটিতে রয়েছেন অতীন ঘোষ, জীবন সাহা, নয়না বন্দ্যোপাধ্যায় (সুদীপের স্ত্রী), পরেশ পাল, শশী পাঁজা, সুপ্তি পাণ্ডে, স্বর্ণকমল সাহা, তপন সমাদ্দার এবং বিবেক গুপ্ত। মূলত স্থানীয় বিধায়ক, কাউন্সিলর ও সংগঠনের অভিজ্ঞ মুখদের নিয়েই তৈরি হয়েছে এই কমিটি। দলের অন্দরমহলে বার্তা স্পষ্ট—ব্যক্তিনির্ভর নেতৃত্বের জায়গায় আসছে সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে পরিচালিত মডেল।
একই ধরনের কৌশল ইতিমধ্যেই প্রয়োগ হয়েছে বীরভূমে। একসময় অনুব্রত মণ্ডলের দখলে থাকা জেলা, তার গ্রেফতারির পর সংগঠনের ভার পড়ে কোর কমিটির ওপর। এবার সেই মডেলই কি কলকাতা উত্তরে? জোর জল্পনা রাজনৈতিক মহলে।
এই রদবদলের পেছনে পুরনো দ্বন্দ্বও বড় ভূমিকা রেখেছে বলে দলীয় সূত্রের খবর। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সভাপতির পদে থাকা নিয়ে সম্প্রতি তাপস রায়ের সঙ্গে প্রকাশ্য মতবিরোধ তৈরি হয়। আরও কয়েকজন নেতাও তার নেতৃত্বে অসন্তুষ্ট ছিলেন। সেই সব অভিযোগের জেরে দলীয় নেতৃত্ব অবশেষে সিদ্ধান্ত নেয়, উত্তর কলকাতায় নেতৃত্ব হোক ‘ব্যক্তি নিরপেক্ষ’ কোর কমিটির মাধ্যমে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…