পাক পতাকা বিক্রি বন্ধে কড়া পদক্ষেপ কেন্দ্রের, একাধিক ই-কমার্স সংস্থাকে নোটিশ

খবর লাইভ : পহেলগাঁওয়ে সম্প্রতি ধর্মের ভিত্তিতে নিরীহ ২৬ জন পর্যটককে নিশানা করে জঙ্গি হামলার ঘটনার পর গোটা দেশ প্রতিশোধের আগুনে ফুঁসছে। ভারতের জবাব ছিল ‘অপারেশন সিঁদুর’। এরই মাঝে সামনে এল আরও এক সংবেদনশীল ইস্যু। অনলাইনে পাকিস্তানের জাতীয় পতাকা ও অন্যান্য সামগ্রী বিক্রির অভিযোগ।

এই অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় ক্রেতাসুরক্ষা মন্ত্রক। ইতিমধ্যেই অ্যামাজন, ফ্লিপকার্ট, ইউবাই ইন্ডিয়া, ইটসি, দ্য ফ্ল্যাগ কোম্পানি এবং দ্য ফ্ল্যাগ কর্পোরেশনের মতো একাধিক ই-কমার্স সংস্থাকে কড়া নোটিশ পাঠানো হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, অবিলম্বে শত্রু দেশের পতাকা ও অনুরূপ সামগ্রী বিক্রি বন্ধ করতে হবে।

ক্রেতাসুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ যোশী বুধবার এক্স হ্যান্ডেলে বিষয়টি নিয়ে কড়া বার্তা দেন। তিনি জানান, সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাজ ভারতীয়দের ভাবাবেগে আঘাত হানার সামিল এবং এটি চরম অসংবেদনশীলতার উদাহরণ। সরকারের তরফে এমন দেশবিরোধী কাজ বরদাস্ত করা হবে না বলেও তিনি স্পষ্ট জানান।

এই বিষয়ে প্রথম নজর দেয় ব্যবসায়ীদের সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স। সংগঠনের তরফে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং প্রহ্লাদ যোশীকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়। ওই চিঠিতে একাধিক অনলাইন প্ল্যাটফর্মে পাকিস্তানি পতাকা ও অন্যান্য সামগ্রী বিক্রির প্রসঙ্গ তুলে ধরে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়।

সরকার ইতিমধ্যে সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলিকে আইন মেনে চলতে এবং ভবিষ্যতে এই ধরনের বিক্রি বন্ধে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। জাতীয় নিরাপত্তা ও ভাবাবেগের সঙ্গে সম্পর্কিত এমন সংবেদনশীল বিষয়ে সরকারের তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ নাগরিক ও বণিক সমাজ

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago