খবর লাইভ : মণিপুরে ফের বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা। মায়ানমার সীমান্ত সংলগ্ন চান্দেল জেলার নিউ সামতাল গ্রামে বিশেষ অভিযানে সেনার গুলিতে নিহত হয়েছে ১০ জন জঙ্গি। অসম রাইফেলসের স্পিয়ার কর্পস-এর সদস্যরা গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালালে সংঘর্ষ শুরু হয়। সেনাকে লক্ষ্য করে প্রথম গুলি চালায় জঙ্গিরা, জবাবে পালটা গুলি চালিয়ে তাদের নিকেশ করে জওয়ানরা। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিপুল অস্ত্রশস্ত্র। এখনও এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, ১৪ মে, বুধবার মণিপুর-মায়ানমার সীমান্তবর্তী নিউ সামতাল গ্রামে জঙ্গিদের গোপন ঘাঁটিতে হানা দেয় সেনা। সেনা সূত্রে খবর, এই অভিযানে কোনও জওয়ান হতাহত হননি।
উত্তর-পূর্ব ভারতে জঙ্গিদমন অভিযান নতুন নয়। চলতি মাসের শুরুতেই পাক সীমান্তে উত্তেজনার আবহে মণিপুরে শুরু হয় বিশেষ অভিযান। গত সপ্তাহেই ধরা পড়ে ১৩ জন জঙ্গি। উল্লেখ্য, গত দু’বছর ধরে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে জাতিগত সংঘর্ষে অস্থির মণিপুর। এই অস্থিরতার সুযোগ নিয়েই সক্রিয় হয়ে উঠেছে একাধিক চিনপন্থী নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী। তাদের দমন করতেই সেনা ও পুলিশের একযোগে অভিযান চলছে।
সেনা সূত্রে আরও জানানো হয়েছে, এই ধরনের অভিযান আগামী দিনেও চলবে, যাতে রাজ্যে শান্তি ফিরিয়ে আনা যায়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…