খবর লাইভ : দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে তাপমাত্রা ৪০°C ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২-৫ ডিগ্রি বেশি থাকতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। বুধবার থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে জারি করা হয়েছে।
কলকাতায় আজ, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৫°C এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৬°C রেকর্ড করা হয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৩৫ থেকে ৯৮ শতাংশের মধ্যে রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ২৬°C থেকে ৩৬°C এর মধ্যে থাকতে পারে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা গরমের কারণে হিটস্ট্রোক, ডিহাইড্রেশন ও ক্লান্তির মতো সমস্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন। তবে, ঝড়-বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ছ’দিনে উত্তর বা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…