খবর লাইভ : যুদ্ধবিরতির আবেদন পাকিস্তান থেকেই এল, ভারত সম্মতও হলো। কিন্তু এরপরও শান্তি টিকল মাত্র তিন ঘণ্টা। শনিবার রাত সওয়া আটটার দিকে সীমান্ত জুড়ে ব্যাপক গোলাগুলি ও ড্রোন হামলা চালায় পাকিস্তান। অথচ চুক্তি ভাঙার দায় এবার ভারতকেই দিতে চাইছে ইসলামাবাদ! দেশটির বিদেশমন্ত্রক দাবি করেছে, সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে ভারত—এমনকি নিজেদের হামলার কথা অস্বীকারও করছে তারা।
পাকিস্তানের এই “উল্টোচাল” নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে নয়াদিল্লি। বিদেশসচিব বিক্রম মিসরি এক কঠোর বিবৃতিতে বলেন, “বিনা প্ররোচনায় পাকিস্তানের এই হামলা স্পষ্ট চুক্তি লঙ্ঘন এবং বিশ্বাসভঙ্গ। ভারত এর যথাযথ জবাব দেবে।” তিনি আরও বলেন, পাকিস্তানকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং সংঘর্ষবিরতির গুরুত্ব বুঝতে হবে।
শনিবার দুপুরে পাকিস্তান যুদ্ধবিরতির প্রস্তাব দিলে বিকেল ৫টা থেকে তা কার্যকর হয়। কিন্তু সন্ধ্যার পরই পরিস্থিতি পাল্টে যায়। এএনআই সূত্রের খবর অনুযায়ী, জম্মু-কাশ্মীরের উধমপুরে একটি পাক ড্রোনকে ধ্বংস করেছে ভারতীয় সেনা। পাশাপাশি, শ্রীনগর, জম্মু, রাজস্থানের বারমের ও জয়সলমের, পাঞ্জাবের ফিরোজপুর এবং গুজরাটের কচ্ছেও গোলাগুলি ও ড্রোনের তৎপরতা দেখা গেছে। বহু এলাকায় ব্ল্যাকআউট জারি করে সতর্কতা নেওয়া হয়েছে।
এসব ঘটনার মাঝেও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ একেবারে নীরব। নিজের দেশের বিদেশমন্ত্রকের বিবৃতিতে ভারতকে দোষী করা হলেও তিনি এ বিষয়ে একটিও শব্দ উচ্চারণ করেননি। বরং যুদ্ধবিরতি কার্যকর করতে সহায়তা করায় আমেরিকা ও চিনকে কৃতজ্ঞতা জানিয়েছেন। চিনকে আবার ‘বিশ্বস্ত বন্ধু’ হিসেবেও অভিহিত করেছেন তিনি।
পাকিস্তানের এমন অবস্থানকে আন্তর্জাতিক মহলে “বিপজ্জনক দ্বিচারিতা” বলেই মনে করছেন বিশ্লেষকরা। প্রশ্ন উঠছে, শান্তির নামে প্রহসন চালিয়ে পাকিস্তান আদৌ কি স্থিতিশীলতা চায়?
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…