খবর লাইভ : পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে ভারতের চালানো অত্যাধুনিক সামরিক অভিযান ‘অপারেশন সিন্দুর’-এর ফলাফল এবার স্পষ্ট। এই অভিযানে লস্কর-ই-তৈইবা এবং জৈশ ই মহম্মদের একের পর এক শীর্ষ জঙ্গি খতম হয়েছে। কার্যত মেরুদণ্ড ভেঙে পড়েছে এই দুটি জিহাদি সংগঠনের।
বিশেষ করে জয়েশ প্রধান মাসুদ আজহারের পরিবারে নেমেছে মৃত্যুপুরী ছায়া। স্কাল্প বম্ব ও হ্যারপ সুইসাইড ড্রোনে বাহাওয়ালপুরের জঙ্গি ডেরায় হামলায় নিহত হয়েছেন মাসুদের দিদি, জামাইবাবু এবং ভাই। এছাড়াও মৃতদের তালিকায় রয়েছেন তার ভগ্নিপতি ও ১৯৯৯ সালের কুখ্যাত বিমান ছিনতাইয়ের অন্যতম অভিযুক্ত মহম্মদ ইউসুফ আজহার।
সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম আবু জুন্দালের—মূলত মুদাস্সর খাদিয়ান খাস নামে পরিচিত এই লস্কর কমান্ডার হাফিজ সইদের ঘনিষ্ঠ ছিলেন এবং লাহোর ও পাক অধিকৃত কাশ্মীর অঞ্চলে লস্করের শীর্ষ নেতৃত্বে ছিলেন। ভারত-বিরোধী চক্রান্ত, কাশ্মীরে জেহাদে প্রশিক্ষণ ও রিক্রুটমেন্টে তার সক্রিয় ভূমিকা ছিল। অপারেশন সিঁদুরে তার মৃত্যুই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের এক বড় জয়।
আরও নিহত হয়েছেন হাফিজ মহম্মদ জামিল, যিনি জৈশের তরুণ জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে পাক অধিকৃত কাশ্মীরে পাঠাতেন। ধ্বংস হয়েছে আফগানিস্তান থেকে অস্ত্র পাচারের চক্রও। সেই চক্রের অন্যতম মুখ আবু আকাশ এবং জম্মু-কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশে বিশেষজ্ঞ মহম্মদ হাসান খান ও তার বাবা আসগর খান কাশ্মীরিও নিহত হয়েছেন।
বিশ্লেষকদের মতে, গত দুই দশকে যেসব শীর্ষ জঙ্গি কাশ্মীরে অস্থিরতা ছড়ানোর মূল কারিগর ছিলেন, অপারেশন সিন্দুরে তাদের প্রায় সকলকে নিশানা করে নির্মূল করেছে ভারত। এই অভিযান শুধু প্রতিশোধ নয়, ছিল সুপরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক প্রতিরক্ষা পদক্ষেপ।
বিশেষজ্ঞদের মতে, এভাবে লস্কর ও জৈশের নেতৃত্ব স্তর ভেঙে দেওয়ার পর সংগঠনদুটির ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। ভারতীয় নিরাপত্তা বাহিনী জানিয়েছে, অপারেশন সিঁদুর এখনও চলমান, এবং সন্ত্রাসবাদের মূলোৎপাটন না হওয়া পর্যন্ত এই অভিযান থামবে না।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…