খবর লাইভ : সপ্তাহের শুরুতে রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ, সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এদিন দক্ষিণবঙ্গে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। পাশাপাশি, উত্তরের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহার-সহ উত্তরবঙ্গের কিছু জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে রাজ্যের উত্তর ও দক্ষিণ উভয় বঙ্গেই আপাতত তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী পাঁচ দিন জুড়ে তাপমাত্রা প্রায় একইরকম থাকবে।
কলকাতার আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। গতকাল, রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে সামান্য কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৫ থেকে ৮৯ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ২৬ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
বৃহস্পতিবার থেকে রাজ্যে বৃষ্টির প্রবণতা কমতে শুরু করবে এবং শুক্রবার থেকে আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দক্ষিণবঙ্গ জুড়ে শুষ্কতা দেখা দিতে পারে। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও অধিকাংশ জেলা থাকবে বৃষ্টিমুক্ত। শুক্রবার থেকে রবিবারের মধ্যে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…