গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, কাশ্মীরের বিভিন্ন জেলে জঙ্গি হামলার সম্ভাবনা রয়েছে। শ্রীনগর সেন্ট্রাল জেল ও জম্মুর কোট বালওয়াল জেলে অনেক জঙ্গি বা তাদের সহায়তাকারী বন্দি আছেন, যারা কাশ্মীরের পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ। এই বন্দিদের মুক্তির চেষ্টা হতে পারে, তাই জেলগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পহেলগাঁওয়ে ২২ এপ্রিল জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়। এই ঘটনার তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। তদন্তের সূত্রে, কিছু দিন আগে এনআইএ-র আধিকারিকরা জেলে গিয়ে দু’জন কয়েদিকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। তাদের নাম নিসর ও মুস্তাক, যারা ২০২৩ সালের এপ্রিল থেকে জেলে আছেন। রাজৌরিতে জঙ্গি হামলার ঘটনায় অভিযুক্ত তারা। পহেলগাঁওয়ের ঘটনার সঙ্গেও তাদের যোগ ছিল বলে অনুমান তদন্তকারীদের।
আগে জম্মু ও কাশ্মীরের সমস্ত জেলের নিরাপত্তার দায়িত্ব ছিল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর। ২০২৩ সালের অক্টোবর মাস থেকে এই দায়িত্ব পায় সিআইএসএফ। বর্তমানে, সিআইএসএফ শ্রীনগর ও জম্মুর জেলগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…