খবর লাইভ : কাশ্মীরের কুলগামে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে । জঙ্গিদের ঘাঁটি চিহ্নিত করতে পুলিশকে সাহায্য করতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ হারালেন ২৩ বছরের এক যুবক, ইমতিয়াজ আহমেদ মাগরে।
সূত্রের খবর, ইমতিয়াজকে শনিবার জঙ্গিদের সহায়তা করার অভিযোগে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, পাহাড় ঘেরা ঘন জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের তিনি খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করেছেন। এরপরই পুলিশ তাকে নিয়ে অভিযানে যায়, যেখানে ইমতিয়াজ তাদের সেই আস্তানার দিক নির্দেশ করছিলেন।
কিন্তু আচমকাই এক নদীর কাছে পৌঁছে তিনি হঠাৎ ঝাঁপ দেন জলে। ভিডিও ফুটেজে দেখা যায়, তিনি একা হেঁটে যাচ্ছেন এবং কোনও পূর্ব ইঙ্গিত না দিয়েই নদীতে লাফিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, পালানোর চেষ্টা করেছিলেন তিনি। তবে খরস্রোতা নদীর স্রোতে সাঁতার কেটে উঠতে না পেরে তলিয়ে যান। পরে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
এই ঘটনার পর কাশ্মীরের রাজনৈতিক মহলে বিতর্ক দানা বাঁধে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এই মৃত্যুকে ঘিরে প্রশ্ন তোলেন। তিনি এক্স হ্যান্ডলে লেখেন, “কুলগামের নদী থেকে আরও একটি মৃতদেহ উদ্ধার। স্থানীয়দের দাবি, যুবককে দু’দিন আগে তুলে নিয়ে গিয়েছিল বাহিনী। এখন তার দেহ মিলছে নদীতে। এই ঘটনায় সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে।
এদিকে, ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি নিরাপত্তা বাহিনী। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ঘিরে দেশ জুড়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…