খবর লাইভ : রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পেলেও এখনও মুক্তি পাননি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। এর মধ্যেই নতুন করে আরেকটি মামলায় তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
গত ৩০ এপ্রিল হাইকোর্ট রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়কৃষ্ণের জামিন মঞ্জুর করে। কিন্তু জামিনের পরও তিনি এখনও কারাগারেই রয়েছেন। এই অবস্থায় সোমবার (৫ মে) চট্টগ্রামের বিচারক এস এম আলাউদ্দিন মাহমুদ ‘শোন অ্যারেস্ট’-এর নির্দেশ দেন। এ নির্দেশ অনুযায়ী কারাগারে থাকা অবস্থাতেই তাকে নতুন মামলায় পুনরায় গ্রেফতার দেখানো হবে।
২০২৩ সালের নভেম্বরে চট্টগ্রাম আদালত চত্বরে হিংসাত্মক ঘটনার সময় আইনজীবী সাইফুল ইসলাম খুন হন। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় তদন্ত কর্তারা চিন্ময়কৃষ্ণকে অন্যতম সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে গ্রেফতার চেয়ে আবেদন করেন। সেই আবেদনের ভিত্তিতেই আদালত নতুন গ্রেফতারি নির্দেশ দেন।
বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, এই মামলার প্রধান অভিযুক্তরা চন্দন দাস, রিপন দাস ও রাজীব ভট্টাচার্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই ঘটনায় দায়ের হওয়া ছয়টি মামলায় এখন পর্যন্ত ৫১ জনকে গ্রেফতার করেছে পুলিশ, যাদের মধ্যে ২১ জন এখনও কারাগারে রয়েছেন।
গত বছরের শেষ দিকে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা ও রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হন চিন্ময়কৃষ্ণ। তার গ্রেফতারিকে কেন্দ্র করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে, বিশেষ করে চট্টগ্রাম-সহ কয়েকটি এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
চিন্ময়কৃষ্ণের জামিনের বিরুদ্ধে ইতিমধ্যেই উচ্চ আদালতে আপিল করা হয়েছে। নতুন মামলায় গ্রেফতারি নির্দেশে তার আইনি অবস্থান আরও জটিল হয়ে পড়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…