বেনজির-মর্মান্তিক, মুম্বইয়ে ‘গণ আত্মহত‍্যা’!

খবর লাইভ : বেনজির শুধু নয়, রীতিমতো মর্মান্তিক। একই বাড়ি থেকে উদ্ধার চারটি ঝুলন্ত দেহ। মুম্বাইয়ের কাছে ভিওয়ান্ডি এলাকার ঘটনায় তোলপাড় দেশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চারজনের মধ‍্যে একজন মা এবং বাকি তিনজন মেয়ে। ৩২ বছর বয়সী মা এবং তিন মেয়ের বয়স যথাক্রমে ৪, ৭ এবং ১২। জানা গিয়েছে, ওই সময় মহিলার স্বামী ঘরে ছিলেন না। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, তিনজনেই আত্মহত‍্যা করেছেন।

মুম্বইয়ের কাছেই ভিওয়ান্ডি এলাকার ফেনে গ্রামে ঘটেছে এই ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলার স্বামী ছিলেন নাইট ডিউটিতে। তিনি শনিবার সকালে ফিরে ঘরে ঢুকেই স্ত্রী এবং তিন কন‍্যার ঝুলন্ত দেহ দেখতে পান। পাওয়ার লুম নামক সংস্থায় কর্মরত লালজি বনওয়ারিলাল ভারতি নামে ওই ব‍্যাক্তির স্ত্রীর নাম পুনিতা।
পুলিশ জানিয়েছে যে লালজি, শুক্রবার বাড়ি থেকে বেরিয়ে যান। শনিবার সকাল ৯ টা নাগাদ বাড়ি ফিরে তিনি দরজায় ধাক্কা দেন। কিন্তু কেউ দরজা খোলেনি। জানলা দিয়ে ঘরে উঁকি দিতেই বীভত্‍স কাণ্ড দেখতে পান। ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশের একটি তদন্তকারী দল। দেহগুলি ময়নাতদন্তের জন্য লেট ইন্দিরা গান্ধী স্মৃতি উপজিলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গণ আত্মহত‍্যার কারণ সম্পর্কে এখনও বিশেষ কিছুই জানা যায়নি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago