খবর লাইভ : পহেলগাঁও জঙ্গি হামলার পর কড়া সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। কিন্তু পাকিস্তান অন্য খেলাই খেলছে। তারা এখন নিজের দেশের নাগরিকদেরই ফেরত নিতে চাইছে না। আটারি-ওয়াঘা সীমান্তের দরজা বন্ধ করে দিয়েছে পাকিস্তানও। ফেরত নিচ্ছে না নিজেদের দেশের নাগরিকদেরই।
পহেলগাঁও জঙ্গি হামলার পরই ভারত পাকিস্তানিদের ভিসা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতে যতজন নাগরিক রয়েছেন, তাদের পাকিস্তানে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তারা ফিরবে কী করে? পাকিস্তান তো তাদের জন্য দরজা বন্ধ করে দিয়েছে।
বৃহস্পতিবার পাকিস্তান আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ করে দিয়েছে। পাকিস্তানি নাগরিক, যারা এতদিন ভারতে থাকছিলেন, তারা সীমান্তে দাঁড়িয়ে থাকলেও, পাকিস্তান তাদের জন্য দরজা খুলছে না।
সীমান্ত বন্ধ রাখা, নিজেদের নাগরিকদের দেশে ঢুকতে না দেওয়ার কোনও ব্যাখ্যা দেয়নি ইসলামাবাদ। ২৬ এপ্রিল সার্কের ভিসা এবং ২৯ এপ্রিল মেডিক্যাল ভিসার মেয়াদ শেষ হয়েছে পাকিস্তানিদের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…