খবর লাইভ : সল্টলেকের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন৷ ফিলিপস মোড়ের কাছে আগুন লেগেছে বলে খবর৷ ওই বহুতলের একটি কারখানায় আগুন লেগেছে৷ ঘটনাস্থলে পর পর বিস্ফোরণের শব্দ গিয়েছে৷ কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে এলাকা৷ ঘটনাস্থলে কাজ করছে দমকলের ৮টি ইঞ্জিন৷ কারখানার ভিতর থেকে কর্মীদের বের করে আনা হয়েছে৷ আরও ইঞ্জিন ঘটনাস্থলে যাচ্ছে বলে খবর৷ দমকলমন্ত্রী সুজিত বসুও ঘটনাস্থলে পৌঁছেছেন৷ পৌঁছেছেন বিধাননগরের পুলিশ কমিশনারও৷ এখনও বহুতলের ভিতরে প্রবেশ করতে পারেনি দমকল৷
কারখানার ভিতরে এখনও প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত রয়েছে৷ কারখানার কর্মীরাই সেই সমস্ত রাসায়নিক সরিয়ে ফেলার চেষ্টা করছেন৷ তবে আগুন দ্রুত কারখানার পিছন দিক থেকে সামনের অংশে ছড়িয়ে পড়ছে বলে খবর৷ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা৷
কারখানার ভিতরে ঢোকার পরিস্থিতি না থাকায় পাশের বহুতলের বারান্দা থেকে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা৷ কারখানার ভিতরের অংশেো আগুন ছড়িয়ে পড়েছে৷
প্রথমে দমকলকর্মীরা বাইরে থেকে হোসপাইপের মাধ্যমে জল ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। দমকল সূত্রে খবর, আগুনের তীব্রতা এতটাই যে, কারখানার ভিতরে প্রবেশ করা সম্ভব হয়নি। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনার পরই ভিতরে প্রবেশ করবেন দমকলকর্মীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন দমকলমন্ত্রী সুজিত বসু এবং বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ। দমকলের মতে, ওই কারখানায় অনেক পরিমাণে দাহ্য পদার্থ মজুত রয়েছে। সেই দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়াতে পারে বলে মনে করছেন দমকলকর্মীরা। দমকলমন্ত্রীর কথায়, ‘‘দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। পরিস্থিতি খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ করা হবে।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…