মাধ্যমিকের ফল প্রকাশিত হল, প্রথম রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের অদ্রিত সরকার

খবর লাইভ : শুক্রবার, ২ মে, সকাল ৯টায় মাধ্যমিক বোর্ড ফল ঘোষণা করল। ফল ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ বন্দ্যোপাধ্যায়। ৭০ দিনের মাথায় মাধ্যমিকের ফল প্রকাশিত হল। মাধ্যমিকের মেধাতালিকায় স্থান করে নিয়েছে মোট ৬৬ পড়ুয়া। প্রথম স্থানে- ১ জন, দ্বিতীয় স্থানে- ২ জন, তৃতীয় স্থানে- ১ জন, চতুর্থ স্থানে- ২ জন, পঞ্চম স্থানে- ৪ জন, ষষ্ঠ স্থানে- ৫ জন, সপ্তম স্থানে-৫ জন, অষ্টম স্থানে- ১৬ জন, নবম স্থানে- ১৪ জন, দশম-১৬ জন।
এবারের মাধ্যমিকে প্রথম হয়েছে রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র অদ্রিত সরকার। তার প্রাপ্ত নম্বর ৬৯৬। দ্বিতীয় স্থানে রয়েছে দু’জন। মালদহ রামকৃষ্ণমিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাস এবং বিষ্ণুপুর হাইস্কুল বাঁকুড়ার সৌম্য পাল (৯৯৪)। তৃতীয় স্থানে কতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্র ঈশানী চক্রবর্তী, তার প্রাপ্ত নম্বর ৬৯৩।
১০ ফেব্রুয়ারি শুরু হয় এ বছরের মাধ্যমিক। ২২-এ ফেব্রুয়ারি শেষ হয় পরীক্ষা। মোট পরীক্ষা দিয়েছে ৯ লক্ষ ৬৯ হাজার ৪২৫ জন পরীক্ষা দিয়েছেন। গতবারের তুলনায় ৫৬ হাজার ৮২৭ জন বেশি। ছাত্রীদের সংখ্যা বেশি ছাত্রদের তুলনায়। রাজ্য জুড়ে পরীক্ষা হয় মোট ২,৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে।
৯৯.৭৫ শতাংশ নম্বর পেয়ে ISC-তে জেলার গর্ব অনীশ কুশারী, লক্ষ্য ইতিহাসে গবেষণা। কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন-এর ১২ ক্লাসের পরীক্ষায় ৯৯.৭৫ শতাংশ নম্বর পেয়ে নজির গড়ল মধ্যমগ্রামের চন্দনগড় এলাকার ছাত্র অনীশ কুশারী।
জুলিয়ান ডে স্কুল গঙ্গানগরের এই ছাত্র পলিটিকাল সায়েন্স, জিওগ্রাফি ও সোসিওলজিতে পেয়েছেন ১০০ নম্বর, ইতিহাস ও ইংরেজিতে পেয়েছেন ৯৯। বেস্ট অফ ফোরে অনীশের মোট প্রাপ্ত নম্বর ৯৯.৭৫ শতাংশ বলেই জানা গিয়েছে। ফল প্রকাশের আগে ৯৮ শতাংশের আশায় থাকলেও, নিজের এমন ফলাফল দেখে নিজেই কিছুটা অবাক হয়েছেন অনীশ বলেও জানান।
এই কৃতিত্বের পেছনে সবচেয়ে বড় অবদান মা-বাবার পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদেরও বলেই মানছেন এই কৃতী ছাত্র। বাবা অভিজিৎ কুশারী ও মা নিবেদিতা কুশারী কোনও কিছুতেই বাধা দেননি ছেলেকে। সবসময় পাশে থেকেছেন অনীশের। সফল এই ছাত্র জানান, বাবা-মা শিক্ষক শিক্ষিকারা সকলেই সবসময় উৎসাহ দিয়েছেন। কোনও কিছুতেই কখনও বাধা দেয়নি পরিবার। ভবিষ্যতে ইতিহাস নিয়ে গবেষণা করে পিএইচডি করতে চায় অনীশ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago