খবর লাইভ : এবার রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের সঙ্গে কথা বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। নৃশংস এই ঘটনার বদলা নিতে কীভাবে পাকিস্তানের উপর আঘাত হানে দিল্লি সেদিকেই এখন নজর সকলের। তৎপর নরেন্দ্র মোদির সরকার। প্রতিনিয়ত চলছে বৈঠক। যুদ্ধবিরতি লঙ্ঘন করে সীমান্তে গুলি চালানো নিয়ে পাক ফৌজকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ভারতীয় সেনা।
এখনও রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে পারেনি ভারত। আলজেরিয়া, গ্রীস, গায়ানা, পানামা, সিয়েরা লিওন, স্লোভেনিয়া এবং সোমালিয়া এই রাষ্ট্রগুলো এখানকার অস্থায়ী সদস্য। জানা গিয়েছে, বুধবার এই দেশগুলোর বিদেশমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন জয়শংকর। সকলকেই তিনি পহেলগাঁওয়ের হামলাকারীদের বিচারের আওতায় আনতে ভারতের দৃঢ় সংকল্পের কথা জানিয়েছেন। এই কথোপকথন খুবই তাৎপর্যপূর্ণ বলেই মত বিশ্লেষকদের।
পহেলগাঁও হামলায় জড়িত থাকার কথা প্রথম থেকেই অস্বীকার করছে পাক সরকার। এই ঘটনায় আন্তর্জাতিক তদন্তেরও আহ্বান জানিয়েছে তারা। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ২৫ পর্যটক-সহ এক স্থানীয় নাগরিকের। সেনার পোশাকে এসে ধর্ম জিজ্ঞাসা করে বেছে বেছে খুন করা হয় তাঁদের। প্রথমে এই হামলার দায় স্বীকার করেও পরে তা অস্বীকার করে লস্কর-ই-তইবার ছায়া সংগঠন টিআরএফ। কাশ্মীরের মাটিতে সন্ত্রাস চালাতে এই সংগঠনকে জল-সার দিয়ে মহীরুহ করে তুলেছে পাক সেনা ও আইএসআই বলে অভিযোগ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…