খবর লাইভ : জনস্বার্থ মামলা আর শুনবেন না কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। আদালত প্রদত্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২১ সালের পর থেকে দায়ের হওয়া কোনও জনস্বার্থ মামলার শুনানি হবে না এই প্রধান বিচারপতির এজলাসে! নতুন করে দায়ের হওয়া জনস্বার্থ মামলাও শুনবেন না তিনি। তার পরিবর্তে কোন বিচারপতির এজলাসে এই সব জনস্বার্থ মামলার শুনানি হবে, তা-ও জানানো হয়েছে। আইনজীবীদের একাংশের মতে, কলকাতা হাই কোর্টের ইতিহাসে এমন ঘটনা বেনজির!
হাই কোর্ট সূত্রে খবর, প্রধান বিচারপতির এজলাসে জনস্বার্থ মামলার শুনানি হবে না, এটা সম্পূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত। কোন মামলার শুনানি কোন বিচারপতির বেঞ্চে হবে, তা ঠিক করে থাকেন প্রধান বিচারপতিই। মামলার এবং বিচারপতিদের ‘রোস্টার’ ঠিক করার দায়িত্ব তাঁরই। এ বার জনস্বার্থ মামলার শুনানির ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রশাসনিক সিদ্ধান্ত নিলেন প্রধান বিচারপতি শিবজ্ঞানম। ওই সব জনস্বার্থ মামলার শুনানির জন্য পাঠানো হয়েছে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে।
হাই কোর্টের আইনজীবীদের একাংশ মতে, জনস্বার্থ মামলা সাধারণত প্রধান বিচারপতির এজলাসেই শুনানি হয়। যদি প্রধান বিচারপতি না থাকেন, তখনই অন্য বিচারপতিদের এজলাসে শুনানি হয়ে থাকে। তবে এ বার থেকে প্রধান বিচারপতি আর জনস্বার্থ মামলা শুনবেন না। এমন উদাহরণ কলকাতা হাই কোর্টে ইতিহাসে খুব কম। তবে জনস্বার্থ মামলা যে প্রধান বিচারপতিকেই শুনতে হবে, তার কোনও নিয়ম নেই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…