খবর লাইভ : পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা জানানোয় রাষ্ট্রপুঞ্জের মহাসচিবকে ধন্যবাদ জানিয়েছেন জয়শঙ্কর। অন্য দিকে, ভারতের অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করে নয়াদিল্লির নামে নালিশ ঠুকেছেন শাহবাজ।
ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে কথা বললেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস। মঙ্গলবার দুই দেশের দুই সরকারের দুই শীর্ষস্থানীয় প্রতিনিধির সঙ্গে গুতেরেসের কী কথা হয়েছে, আনুষ্ঠানিক ভাবে তা জানায়নি রাষ্ট্রপুঞ্জ। তবে রাষ্ট্রপুঞ্জের প্রধানের সঙ্গে কী কথা হয়েছে, তা সমাজমাধ্যমে জানিয়েছেন জয়শঙ্কর, শাহবাজ দু’জনেই।
জয়শঙ্কর সমাজমাধ্যমে লেখেন, “রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের ফোন পেয়েছি। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার দ্ব্যর্থহীন নিন্দা করার জন্য তাঁকে ধন্যবাদ জানাই।” তার পরেই জয়শঙ্কর জানান যে, এই জঙ্গি হামলার নেপথ্যে যে ষড়যন্ত্রকারীরা আছে, তাদের বিচারের আওতায় নিয়ে আসবে ভারত। কারও নাম না-করলেও মনে করা হচ্ছে, ইসলামাবাদকেই নিশানা করেছেন ভারতের বিদেশমন্ত্রী।
পাক প্রধানমন্ত্রী শাহবাজ লেখেন, “আজ সন্ধ্যায় রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের সঙ্গে কথা হল। আমি জানালাম যে, পাকিস্তান সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানায়। একই সঙ্গে ভারতের ভিত্তিহীন অভিযোগকে খারিজ করলাম।”
তিনি বলেন, “আমি পহেলগাঁও কাণ্ড নিয়ে স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্তের কথা জানিয়েছি। জম্মু ও কাশ্মীরের সমস্যা সমাধানে নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে পদক্ষেপ করার আর্জি জানিয়েছি রাষ্ট্রপুঞ্জকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…