আসন্ন জনগণনায় জাতি গণনাও অন্তর্ভুক্ত , ঘোষণা কেন্দ্রের

খবর লাইভ : জাতিগণনার দাবিতে বারবার সোচ্চার হচ্ছিল বিরোধীরা। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বিশেষ করে বার বার এই দাবিতে সরব হয়েছেন।
বুধবার কেন্দ্র ঘোষণা করেছে, আসন্ন জনগণনায় জাতিগণনার তথ্য অন্তর্ভুক্ত করা হবে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে কেন্দ্রীয় রাজনৈতিক বিষয়ক কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, “কেন্দ্রীয় রাজনৈতিক বিষয়ক কমিটি আজ সিদ্ধান্ত নিয়েছে যে আসন্ন জনগণনায় জাতি গণনাও অন্তর্ভুক্ত করা উচিত।” বৈষ্ণব আরও বলেন, বিভিন্ন রাজ্যে পরিচালিত জাতি জনগণনা কার্যক্রমগুলি “অবৈজ্ঞানিক”। তিনি কংগ্রেস এবং তার INDIA জোটের শরিকদের আক্রমণ করে বলেন, তারা জাতি জনগণনাকে শুধুমাত্র ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসাবে ব্যবহার করেছে।

কেন্দ্রের ঘোষণা অনুযায়ী, আগামী জনগণনার অংশ হবে জাতিগণনা। অর্থাৎ দেশের মোট জনসংখ্যার মধ্যে কোন জাতির সংখ্যা কত, কোন সম্প্রদায়ের মধ্য়ে কত উপজাতি রয়েছে, সেই হিসেব থাকবে।

আগামী বছর জনগণনার কাজ শুরু হতে পারে বলে কেন্দ্রীয় সরকার সূত্রে খবর। আগামী বছর বিহার এবং পশ্চিমবঙ্গের মতো রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এই ঘোষণা করে কার্যতই চমক দিল কেন্দ্রের বিজেপি সরকার।প্রসঙ্গত, বিহারে ‘মহাজোট’ থাকাকালীন কংগ্রেসের তদানীন্তন শরিক নীতিশ কুমার, লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দলের শরিক রাজ্যে জাতিগণনার ঘোষণা করেছিল।

গোটা দেশের মধ্যে বিহারই প্রথম রাজ্য, যারা সেই পরিসংখ্যান প্রকাশ করেছিল, যাতে দেখা যায়, বিহারের মোট জনসংখ্যার ৩৬ শতাংশই অতি-অনগ্রসর শ্রেণির মানুষ। অনগ্রসর শ্রেণির মানুষ ২৭.১ শতাংশ, ১৯.৭ শতাংশ তফসিলি জাতি এবং ১.৭ শতাংশ তফসিলি উপজাতি। আর ওই রিপোর্ট সামনে আসতেই গোটা দেশে জাতিগণনার দাবি জোরাল হতে থাকে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago