রাশিয়া সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

খবর লাইভ : রাশিয়া সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির জয়ের ৮০ বছর পূর্ণ হবে। সেই উপলক্ষে আগামী ৯ মে মস্কোয় ‘ভিক্ট্রি ডে’ সেলিব্রেশনে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু সূত্রের খবর, এই যুদ্ধকালীন পরিস্থিতিতে রাশিয়া সফর বাতিল করেছেন তিনি। গত সপ্তাহে পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর পর নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনায় দ্বিতীয়বার আজ বুধবার বৈঠকে বসেছেন মোদি। ফলে ক্রমেই জোরাল হচ্ছে জল্পনা। পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাত কি আসন্ন? যার জেরেই বাতিল হয়ে গেল এই সফর!
আজ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার ‘ভিক্ট্রি ডে সেলিব্রেশনে’ যোগ দিচ্ছেন না। আগামী ৯ মে তাঁর মস্কোয় আসার কথা ছিল। যদি কেন এই সফর বাতিল হয়েছে তার আসল কারণ খোলসা করেননি পেসকোভ। কিন্তু একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, পহেলগাঁওয়ে হামলার পর দেশের নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই গুরুত্বপূর্ণ সময় ‘বন্ধু’ ভ্লাদিমির পুতিনের দেশে যাচ্ছেন না নমো। এদিকে, ভারতের তরফে এখনও এই সফর নিয়ে কিছু জানানো হয়নি।
গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে ২৬ জন নিরস্ত্রের মৃত্যুর পর থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের আরও অবনতি হয়েছে। ওই হামলায় কয়েক জন স্থানীয় জঙ্গি জড়িত থাকলেও বাকিরা পাকিস্তান থেকে এ দেশে এসেছিল বলে সন্দেহ ভারতের। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। উপত্যকা জুড়ে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হলেও এখনও পর্যন্ত ওই হামলায় জড়িত কোনও জঙ্গি ধরা পড়েনি। জঙ্গিহানার তদন্ত শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। তদন্তের গতিপ্রকৃতির বিষয়ে এখনও পর্যন্ত এনআইএ-র তরফে সরকারি ভাবে কিছু ঘোষণা করা হয়নি। তবে সূত্রের খবর, হাশিম মুসা নামে এক পাক জঙ্গি পহেলগাঁও হামলার নেতৃত্বে ছিল। সূত্রের দাবি, এই মুসা পাক সেনার প্রাক্তন কমান্ডো ছিল এবং পরে লশকর-এ-ত্যায়বা জঙ্গিগোষ্ঠীতে যোগ দেয়।
গত সপ্তাহের মঙ্গলবার ওই জঙ্গিহানার সময়ে মোদী ছিলেন সৌদি আরব সফরে। বিদেশ সফর কাঁটছাঁট করে বুধবার সকালেই ভারতে ফেরেন মোদী। তার পর থেকে নয়াদিল্লিতে একের পর এক উচ্চপর্যায়ের বৈঠক চলছে। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটিকে নিয়ে বৈঠকে বসেছিলেন মোদি। ওই বৈঠকের পরই পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ করে ভারত, যার মধ্যে অন্যতম সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত। দীর্ঘমেয়াদি এবং কূটনৈতিক ভিসা ছাড়া পাকিস্তানিদের জন্য অন্য সব ভিসা বাতিল করে দেওয়া হয়েছে। ওই সিদ্ধান্তের পরের দিনই গত বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধেও বাণিজ্য বন্ধ করা-সহ বেশ কিছু পদক্ষেপ করে পাকিস্তান।

গত বৃহস্পতিবার থেকে শুরু করে প্রতি রাতেই কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে আসছে পাকিস্তানি সেনা। মঙ্গলবার রাতেও সেই অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। এর মধ্যে গত কয়েক দিন ধরে নয়াদিল্লিতেও একের পর এক উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। মঙ্গলবারও সেনা সর্বাধিনায়ক এবং তিন বাহিনীর প্রধানকে নিয়ে বৈঠক করেছেন মোদি। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভাকে নিয়ে বৈঠক হয়েছে নয়াদিল্লিতে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago