খবর লাইভ : মে মাসের শুরুতেই ভয়ঙ্কর ঝামেলার মুখে পড়তে চলেছেন লোকাল ট্রেনের নিত্যযাত্রীরা।
টানা ১৯ দিন হাওড়া-খড়্গপুর লাইনে বিপর্যস্ত হতে চলেছে রেল পরিষেবা। বাতিল করা হচ্ছে দুই শতাধিক লোকাল ও একাধিক এক্সপ্রেস ট্রেন। এর ফলে বড় সমস্যায় পড়তে পারেন রেলযাত্রীরা
দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনের অধীন সাঁতরাগাছি স্টেশনের আধুনিকীকরণ এবং প্রি-প্রি এনআই (প্রি নন-ইন্টারলকিং)-র কাজ চলবে আগামী ৩০ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত। এর প্রভাব টানা ১৯ দিন ধরে পড়বে রেল পরিষেবায়। আর সেজন্যই ৩০ এপ্রিল, বুধবার থেকে ১৮ মে পর্যন্ত খড়গপুর ডিভিশনের অধীন হাওড়া-খড়্গপুর লাইনে প্রায় দুই শতাধিক লোকাল ট্রেন চলাচল করবে না। সেই সঙ্গে প্রায় ২৭টি এক্সপ্রেস ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও, একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ও সময় পরিবর্তন করা হয়েছে বলে রেল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে। সেই কারণে সমস্যায় পড়েছে ট্রেন যাত্রীরা।
এছাড়া, রেল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, উত্তর-পূর্ব রেলের গোরক্ষপুর জংশন থেকে গোরক্ষপুর ক্যান্ট ডিভিশন পর্যন্ত ইন্টারলকিংয়ের কাজ হবে। এই কারণে এপ্রিল ও মে মাসে ট্রেনগুলি বাতিল করা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…