দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির আশঙ্কা

খবর লাইভ : দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি চলবে, উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি হলেও তার প্রভাব কমবে। আজ, মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে।

বুধবার ও শুক্রবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা বাড়বে। ৪০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর মতো পরিস্থিতি শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে। শুক্রবার পর্যন্ত ‘থান্ডার স্টর্ম’ অ্যাক্টিভিটি চলবে।
উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা। আগামিকাল, বুধবার থেকে কমবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। শুক্রবার ঝড়-বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে। রাজ্য জুড়ে আগামী ৫ দিন অর্থাৎ এই সপ্তাহে তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। ওড়িশা ও বাংলা উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। বাংলার সমুদ্র উপকূলে জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এদিকে কলকাতায় ঝড়-বৃষ্টিতে রাতের তাপমাত্রা অনেকটাই কমল। স্বাভাবিকের তুলনায় আজ, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস নীচে রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের সামান্য নীচে থাকবে। বেলা বাড়লে বাতাসে জলীয় বাষ্পের সঙ্গে গরমের অস্বস্তি বাড়তে পারে।
শুক্রবার পর্যন্ত বিকেল বা রাতের দিকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। বুধবার ও শুক্রবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।

কলকাতায় আজ, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৮ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫১ থেকে ৯৬ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago