খবর লাইভ : ভারতের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগেই ওয়াঘা সীমান্ত দিয়ে চার দিনে দেশে ফিরলেন ৫৩৭ জন পাকিস্তানি নাগরিক৷ তাঁদের মধ্যে ৯ জন পাক কূটনীতিক এবং আধিকারিকরাও রয়েছেন৷
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করে জঙ্গিরা৷ মৃতদের মধ্যে অধিকাংশই ছিলেন পর্যটক৷ এই ঘটনার পরই কেন্দ্রীয় সরকার গত ২৪ এপ্রিল জানায়, ২৯ এপ্রিলের মধ্যে ভারতে থাকা সমস্ত পাকিস্তানিকে ফিরে যেতে হবে৷ স্বল্প মেয়াদে দেওয়া ভিসার ১২টি ক্যাটাগরির জন্য এই নির্দেশিকা জারি করা হয়৷
একই ভাবে গত চার দিনে পাকিস্তান থেকেও ৮৫০ জন ভারতীয় সীমান্ত পেরিয়ে দেশে ফিরে এসেছেন৷ তাঁদের মধ্যে রয়েছেন ১৪ জন কূটনীতিক৷
রবিবার ওয়াঘা সীমান্ত দিয়ে ২৩৭ জন পাকিস্তানি নাগরিক দেশে ফিরে গিয়েছেন৷ তার আগের দিন ২৬ এপ্রিল ফেরেন ৮১ জন, ২৫ এপ্রিল ফিরে যান ১৯১ জন, ২৪ এপ্রিল ফেরেন ২৮ জন৷
আটারি বর্ডারের প্রোটোকল অফিসার অরুণ মহল জানিয়েছেন, ২৪ থেকে ২৭ এপ্রিলের মধ্যে মোট ৫৩৭ জন পাকিস্তানি দেশে ফিরেছেন৷ এর বাইরেও বিমানে করে বেশ কিছু পাকিস্তানি ভারত ছেড়েছেন৷ পাকিস্তানের সঙ্গে ভারতের সরাসরি বিমান যোগাযোগ না থাকায় ওই পাকিস্তানিরা অন্য কোনও দেশের উদ্দেশে উড়ে গিয়েছেন বলে মনে করা হচ্ছে৷ যে পাকিস্তানিদের কাছে সার্ক ভিসা রয়েছে, তাঁদের ২৬ এপ্রিলের মধ্যে ভারত ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছিল৷ মেডিক্যাল ভিসার ক্ষেত্রে এই সময়সীমা ২৯ এপ্রিল পর্যন্ত৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…