Categories: International

পহেলগাঁও কাণ্ডের পরবর্তী পরিস্থিতিতে পাকিস্তানের পাশে দাঁড়াল চিন

খবর লাইভ : পহেলগাঁও কাণ্ডের পরবর্তী পরিস্থিতিতে পাকিস্তানের পাশে দাঁড়াল চিন। রবিবার ইসলামাবাদে ফোন করেছিলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। পাক বিদেশমন্ত্রী ইশাক দারের সঙ্গে ফোনে কথা হয়েছে তাঁর। তার পরেই পহেলগাঁওয়ের ঘটনা এবং কাশ্মীরের পরিস্থিতি নিয়ে ভারতকে বার্তা দিয়েছেন ওয়াং।

পহেলগাঁওয়ের জঙ্গি হামলার জন্য পাকিস্তান যে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়ে আসছে, চিন তা সমর্থন করেছে। চিনের বিদেশমন্ত্রী জানিয়েছেন, পাকিস্তান সরকারের সন্ত্রাসবাদবিরোধী অবস্থানকে তাঁরা সমর্থন করেন। চিন বরাবরই পাকিস্তানের পাশে ছিল, আছে এবং থাকবে। শক্তিশালী ‘বন্ধু’কে পাশে পেয়ে পহেলগাঁও আবহে পাকিস্তানের মনোবল কিছুটা বাড়ল বলে মনে করছেন কূটনীতিকেরা।

পাকিস্তান প্রথম থেকেই পহেলগাঁওয়ের ঘটনার নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়ে এসেছে। এ ব্যাপারে রাশিয়া, চিন এবং পশ্চিমের দেশগুলির দৃষ্টি আকর্ষণও করেছে। তাদের বক্তব্য, ভারত সরকার নিজেদের গোয়েন্দা ব্যর্থতা ঢাকতে এবং রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এই জঙ্গি হামলার দায় পাকিস্তানের উপর চাপাচ্ছে। চিনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইম্‌স-এ বিদেশমন্ত্রীকে উল্লেখ করে বলা হয়েছে, ভারত এবং পাকিস্তানের পারস্পরিক সম্পর্ক এবং উদ্ভুত পরিস্থিতির দিকে নজর রাখছে বেজিং। পাকিস্তানের দাবিকে তারা সমর্থন করে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সমস্ত দেশের রুখে দাঁড়ানো উচিত। চিনা মন্ত্রী আরও জানিয়েছেন, ভারত এবং পাকিস্তানের দ্বন্দ্ব আসলে কাশ্মীর ও সংলগ্ন এলাকার শান্তিকেই বিঘ্নিত করে। এতে দুই দেশের কারও স্বার্থ সুরক্ষিত হবে না। বরং ক্ষতি হবে। তাই উভয়পক্ষকেই সংযত হতে হবে এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে নিতে হবে।

পহেলগাঁও হামলার পর আমেরিকা-সহ পশ্চিমের দেশগুলি ঘটনার নিন্দায় সরব হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, সন্ত্রাসবাদ দমনে ভারতের পাশে আছেন তিনি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago