পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনার তদন্ত করছে এনআইএ

খবর লাইভ : পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনার তদন্ত করছে (এনআইএ)। এএনআই রবিবার সকালে সূত্র উল্লেখ করে এই তথ্য জানিয়েছে। তবে নিয়ন্ত্রণরেখায় অশান্তি অব্যাহত।

পহেলগাঁও নিয়ে ভারত এবং পাকিস্তানের সম্পর্কের অবনতির আবহে প্রায় প্রতি দিনই উত্তেজনা ছড়াচ্ছে কাশ্মীরের ভারত-পাক সীমান্তে। এই নিয়ে পর পর তিন রাত সেখানে অশান্তির পরিস্থিতি তৈরি হল। অভিযোগ, নিয়ন্ত্রণরেখার ও পার থেকে রাত হলেই অনবরত গুলি চালাচ্ছে পাক সেনা। পাল্টা জবাব দিয়ে চলেছে ভারতও। শনিবার রাতেও সেই ছবি দেখা গিয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর তরফে রবিবার এক টি বিবৃতি জারি করে বলা হয়েছে, ২৬ এবং ২৭ তারিখের মধ্যবর্তী রাতে সীমান্তের ও পার থেকে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তান গুলিবর্ষণ করেছে। লক্ষ্য ছিল ভারতীয় সেনাঘাঁটি। তবে পাল্টা জবাব গিয়েছে এ পার থেকেও। ভারতীয় শিবিরে হতাহতের কোনও খবর নেই।

প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে গত ২২ এপ্রিল পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনা ঘটে। তাতে ২৬ জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনায় পাকিস্তানকে দায়ী করে তাদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করে নয়াদিল্লি। স্থগিত করে দেওয়া হয় সিন্ধু জলবণ্টন চুক্তি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago