খবর লাইভ : ভারতে ইজরায়েলের রাষ্ট্রদূত রুভেন আজারের দাবি, গত বছরে প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাস যে ভাবে তাঁর দেশে ঢুকে হামলা চালিয়েছিল, তার সঙ্গে জম্মু-কাশ্মীরের জঙ্গিহানার মিল আছে।পাকিস্তানে হামাসের নেতাদের উপস্থিতি নতুন কিছু নয়। বিশেষত, ২০২৩ সালের অক্টোবরে ইজরায়েলে হানার পর থেকে বার বার পাকিস্তানে যাতায়াত করেছে কয়েক জন নেতা। এমনকি, হামাসের একটি দল জইশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর ‘সদর দফতর’-এ গিয়েছিল। ২০২৪ সালের জানুয়ারিতে হামাসের মুখপাত্র আল-কাদুমিকে পাকিস্তানের পার্লামেন্টে আমন্ত্রণ জানানো হয় ভাষণ দেওয়ার জন্য।। জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলায় গত মঙ্গলবার জঙ্গিহানায় মৃত্যু হয়েছে ২৬ পর্যটকের।
আজার বলেন, ‘‘পহেলগাঁওয়ে জঙ্গিহানার সঙ্গে অনেক মিল ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইজরায়েলে হানার। গত মঙ্গলবার পহেলগাঁওয়ে ছুটির আনন্দ করছিলেন পর্যটকেরা। আর ২০২৩ সালে ইজরায়েলে গানের জলসায় আনন্দ করছিলেন দর্শকেরা। তখন হামলা করেছিল হামাস।’’
তার কথায়, ‘‘সন্ত্রাসবাদীরা অনেক জায়গায় মিলিত ভাবে কাজ করছে। তারা একে অপরকে অনুকরণ করে মানুষ মারছে। তবে আমি নিশ্চিত, এদের হার হবেই।’’আজ়ারের দাবির মূলে রয়েছে একটি গোয়েন্দা রিপোর্ট। যেখানে দাবি করা হয়, পহেলগাঁওয়ে জঙ্গিহানার মাস দুয়েক আগে হামাসের কয়েক জন নেতা পাক অধিকৃত কাশ্মীরে ছিলেন।
পাকিস্তানে হামাসের নেতাদের উপস্থিতি নতুন কিছু নয়। বিশেষত, ২০২৩ সালের অক্টোবরে ইজ়রায়েলে হানার পর থেকে বার বার পাকিস্তানে যাতায়াত করেছে কয়েক জন নেতা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…