খবর লাইভ : উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ নিয়ে শেষ পর্যন্ত স্পষ্ট বার্তা দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ সূত্রে খবর, আগামী ১৫ মে’র মধ্যে প্রকাশিত হবে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। যদিও নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি, তবে সংসদ জানিয়েছে, ফল প্রকাশে আর বিশেষ দেরি নেই।
কবে ফলপ্রকাশ? ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ৩ মার্চ এবং শেষ হয়েছিল ১৮ মার্চ। সেই হিসেবে, যদি ১৫ মে ফলাফল প্রকাশিত হয়, তবে পরীক্ষা শেষের ৫৮ দিনের মধ্যেই ফল ঘোষণা হবে। গতবার এই সময় ছিল ৬৯ দিন।
যদিও ফলাফল দ্রুত প্রকাশিত হচ্ছে, আগের মতো এবারও রেজাল্ট প্রকাশের দিনই হয়তো মার্কশিট হাতে পাবেন না পড়ুয়ারা। সংসদের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। আগের বছর মার্কশিট ও সার্টিফিকেট পরবর্তীতে বিতরণ করা হয়েছিল।
উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল দেখতে হলে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:
• বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
• হোমপেজের বাঁ দিকে ‘উচ্চমাধ্যমিকের রেজাল্ট (WB Class 12th Results)’ অপশনটিতে ক্লিক করুন।
• একটি নতুন পেজ খুলবে, যেখানে থাকবে ‘উচ্চমাধ্যমিকের রেজাল্ট ২০২৫’।
• রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে ‘ক্লিক করুন’ বাটনে ক্লিক করুন।
• আপনার স্ক্রিনেই দেখানো হবে রেজাল্ট।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…