খবর লাইভ : নতুন রাজ্য সম্পাদকমণ্ডলীতে কারা সদস্য হবেন, সেই ব্যাপারে নানা নাম নিয়ে জল্পনা ছিল। কিন্তু একটা ব্যাপারে কোনও জল্পনাই ছিল না যে, মিনাক্ষীকে নেতৃত্বে তুলে আনা হবে। শেষ পর্যন্ত
মিনাক্ষী মুখোপাধ্যায়কে রাজ্য সম্পাদকমণ্ডলীতে নিয়ে নিল আলিমুদ্দিন স্ট্রিট। গত ৬ এপ্রিল মাদুরাইয়ে শেষ হয়েছে সিপিএমের পার্টি কংগ্রেস। সেখানে মিনাক্ষীকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছিল। সোমবার রাজ্য কমিটির বৈঠক থেকে ১৫ জনের নতুন সম্পাদকমণ্ডলী গঠন করা হল। তাতে অন্তর্ভুক্ত করা হয়েছে মিনাক্ষীকে। তাঁর সঙ্গে সম্পাদকমণ্ডলীতে নতুন মুখ পূর্ব বর্ধমানের জেলা সম্পাদক সৈয়দ হোসেন। পার্টি কংগ্রেস থেকে সৈয়দকেও কেন্দ্রীয় কমিটির সদস্য করেছিল সিপিএম।
অমিয় এবং জীবেশের জায়গায় রাজ্য সম্পাদকমণ্ডলীতে এলেন মিনাক্ষী এবং সৈয়দ। ঘটনাচক্রে, সিপিএমের বর্তমান যে ১৫ জনের সম্পাদকমণ্ডলী দাঁড়াল, তাতে দুই বর্ধমান থেকে রইলেন তিন জন। মিনাক্ষী পশ্চিম বর্ধমানের, সৈয়দ পূর্ব বর্ধমানের। এ ছাড়াও, আগে থেকেই সম্পাদকমণ্ডলীতে রয়েছেন বর্ধমানের আর এক নেতা আভাস রায়চৌধুরী। ফলে অনেক দিন বাদে সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীতে ‘বর্ধমান লাইনের’ শক্তি বাড়ল। একটা সময় সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীতে অবিভক্ত বর্ধমান থেকে একই সঙ্গে ছিলেন নিরুপম সেন, মদন ঘোষ এবং বিনয় কোঙার। এই তিন জনই অনেক দিন প্রয়াত হয়েছেন। মাঝে বর্ধমানের সেই অর্থে রাজ্য সম্পাদকমণ্ডলীতে শক্তি ছিল না। এ বার তা বাড়ল বলেই অভিমত সিপিএমের অনেকের।
অন্য দিকে, রাজ্য সম্পাদকমণ্ডলীতে বাড়ল মহিলার সদস্যের সংখ্যাও। এত দিন সম্পাদকমণ্ডলীতে ছিলেন শুধু দেবলীনা হেমব্রম। এ বার তাঁর সঙ্গে অন্তর্ভুক্ত হলেন মিনাক্ষী। রাজ্য কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক এমএ বেবি। মঙ্গলবার একটি অনুষ্ঠানে তাঁর বক্তৃতা করার কথা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…