খবর লাইভ : মুর্শিদাবাদের সামশেরগঞ্জেও ছড়িয়েছিল হিংসার আগুন। আর সেখানেই বাবা ও ছেলেকে খুনের ঘটনা সামনে এসেছিল। নৃশংস ভাবে কুপিয়ে খুন করা হয়েছিল বাবা হরগোবিন্দ দাস ও ছেলে চন্দন দাসকে। ঘটনায় ফের একজনকে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪। স্রেফ হিন্দু সম্প্রদায়ের মানুষ হওয়ার কারণে তাদের খুন হতে হয়েছে বলে দাবি করে পরিবার। যদিও খুনের মোটিভ খুঁজতে তদন্ত জারি রেখেছে পুলিশ।
হরগোবিন্দ ও চন্দন খুনে চতুর্থ গ্রেফতারি উত্তর দিনাজপুর থেকে। চোপড়া থেকে গ্রেফতার খুনের মূল চক্রী জিয়াউল শেখ। ধৃত সামশেরগঞ্জ থানা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। গত ১২ এপ্রিল খুনের ঘটনার আগে দাস পরিবারের বাড়ির সামনে জমায়েত ও বাড়িতে হামলা চালাতে নেতৃত্ব দিয়েছিল ধৃত জিয়াউল। খুনের ঘটনাতেও প্রত্যক্ষভাবে জড়িত জিয়াউল, দাবি পুলিশ সূত্রের।
গত মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠকে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানিয়েছিলেন, জাফরাবাদে বাবা ও ছেলেকে খুনের ঘটনায় কালু নাদাব ও দিলাবর নাদাব নামে ২ জনকে গ্রেফতার করা হয়েছিল। অভিযুক্তেরা আবার সম্পর্কে দুই ভাই।
প্রসঙ্গত, গত ১২ এপ্রিল ঘর থেকে বাইরে বের করে পেশায় মৃৎশিল্পী হরগোবিন্দ ও চন্দন দাসকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজ শনাক্ত করে কালু ও দিলাবরকে গ্রেফতার করে পুলিশ। এরপর ইনজামুল ও জিয়াউলকে গ্রেফতার করল পুলিশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…