খবর লাইভ : মুর্শিদাবাদে হিন্দুদের উপরে অত্যাচারের অভিযোগ তুলে প্রতিবাদে রাস্তায় নেমেছে পদ্মশিবির। ভবানীপুর, হাওড়া, বালুরঘাট সহ একাধিক জায়গায় শনিবার বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তাঁরা। এ দিন, ভবানীপুরের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি বলেন, আত্মরক্ষার স্বার্থে লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্র তুলে দেওয়া হোক বর্ডার এলাকার গ্রামবাসীদের হাতে। তাহলেই বাঁচবে সকল হিন্দুরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা নেবেন না। লাগবে না সরকারের টাকা। আমরা বানিয়ে দেব। নতুন করে গড়ে দেব ভেঙে ফেলা মন্দির হিন্দুদের বাড়ি।
তার হুঁশিয়ারি, লড়াইটা আর সাংবিধানিক লড়াই নেই। লড়াইটা হয়েছে লুঠ কর, আগুন জ্বালাও হিন্দু শেষ কর। লুটেরাদের হাতে রাজ্য চলে গেছে। তাই আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি থেকে শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি গিয়ে শেষ করেছি।
ছাব্বিশে সরকার হলে যাঁরা হিংসা ছড়াচ্ছে, তাদের উপর বুলডোজার চলবে। হিন্দুদের ওরা যা যা যা লুট করেছে ১২% সুদ দিয়ে তুলব ওদের থেকে। মুর্শিদাবাদ ভদ্রলোকদের জায়গা, প্রণম্য লোকেদের জায়গা। কাশ্মীরের কায়দায় গ্রাম রক্ষী বাহিনী গড়ে তুলুন। তাঁদের প্রশিক্ষণ দিন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…