খবর লাইভ : অস্ত্রোপচার করিয়ে লিঙ্গ পরিবর্তন করেছিলেন সঞ্জয় বাঙ্গারের সন্তান অনয়া। পুরুষ থেকে নারী হয়ে উঠেছিলেন। আর তার পর থেকেই বদলে গিয়েছে তার জীবন।
গত বছর জানিয়েছিলেন তার লিঙ্গ পরিবর্তন করার কথা। সঞ্জয় বাঙ্গারের সন্তান অনয়া এখন পুরুষ থেকে মহিলা। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার এবং এ বারের আইপিএলে পঞ্জাব কিংসের ‘হেড অফ ক্রিকেট’ সঞ্জয়। তার কন্যা অনয়া জানালেন, লিঙ্গ পরিবর্তনের পর তাকে ঠিক কতটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। বেশ কয়েক জন ক্রিকেটার তাদের নগ্ন ছবি পাঠাতেন অনয়াকে। এমনকি এক জন প্রাক্তন ক্রিকেটার যৌন সম্পর্কের প্রস্তাবও দেন।
এক সাক্ষাৎকারে অনয়া বলেন, আমি যেমন অনেকের সাহায্য পেয়েছি, তেমনই অনেক হেনস্থার শিকারও হয়েছি। কিছু ক্রিকেটার আমাকে নগ্ন ছবি পাঠাত। এক জন সকলের সামনে গালিও দিয়েছিলেন। সেই তিনিই আবার আমার পাশে বসে আমার সঙ্গে ছবিও তুলতে চেয়েছিলেন।
অনয়া বলেন, ভারতে গিয়েছিলাম কিছু দিন আগে। এক প্রাক্তন ক্রিকেটারকে আমার নিজের কথা বলেছিলাম। তিনি আমাকে বলেছিলেন, গাড়ির মধ্যে চলো, তোমার সঙ্গে শুতে চাই।
পুরুষ হিসাবে ক্রিকেট খেলার সময় মুশির খান, সরফরাজ় খান, যশস্বী জয়সওয়ালদের সঙ্গে খেলেছিলেন তিনি। অনয়া বলেন, “আমি যে মনে মনে নারী হতে চাই, সেটা কাউকে বলতাম না। আমার বাবা পরিচিত মুখ। সেই কারণেই বলতাম না। ক্রিকেট দুনিয়ায় কোনও নিরাপত্তা নেই। বিষাক্ত পুরুষে ভরা।”
বাঙ্গার ভারতীয় দলে খেলেছেন। পরে ভারতের কোচের দায়িত্বও সামলেছেন। এখন আইপিএলে পঞ্জাব কিংসের হেড অফ ক্রিকেট। তার সন্তান ২৩ বছরের আরিয়ান ছোট থেকে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন। ইসলাম জিমখানা ক্লাবের হয়ে খেলতেন তিনি। পরে চলে যান লন্ডনে। সেখানে গিয়ে লিস্টারশায়ারের হিঙ্কলে ক্রিকেট ক্লাবের হয়েও খেলতেন এই বাঁহাতি ব্যাটার।
এখন ম্যাঞ্চেস্টারে থাকেন অনয়া। ২০২১ সালে তিনি সিদ্ধান্ত নেন, লিঙ্গ পরিবর্তন করাবেন। সেই মতো ‘হরমোনাল রিপ্লেসমেন্ট সার্জারি’ হয়। ১০ মাস ধরে সেই প্রক্রিয়া চলেছে। গত বছর নভেম্বরে সেই সময়ের কথা সমাজমাধ্যমে তুলে ধরেছিলেন অনয়া। সেই ভিডিয়োয় তার খেলার ছবি ছিল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…