খবর লাইভ : ওয়াকফ ইস্যুকে কেন্দ্র করে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে তার সঙ্গে জড়িত কাউকে রেয়াত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছিল রাজ্য পুলিশ । এই বার্তার কয়েক ঘণ্টার মধ্যে সিট বা বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছিল। বৃহস্পতিবার সেই সিট প্রথম বৈঠক করল। সূত্রের খবর, বুধবার রাতে শমসেরগঞ্জ থানায় ওই বৈঠক হয়েছে।
রাজ্য পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা) জাভেদ শামিম স্পষ্ট বলেছিলেন, দরকারে দোষীদের পাতাল থেকে খুঁজে আনবেন। তারপর চটজলদি সিট গঠন করে তদন্ত শুরু হওয়ায় জেলায় আমজনতা কিছুটা হলেও আশ্বস্ত হয়েছেন।
এদিকে জানা গেছে, সিটের প্রধান তথা রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকারের নেতৃত্বেই বুধবার বৈঠক হয়েছে। রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ওই বৈঠক হয় বলে পুলিশ সূত্রে খবর।
মুর্শিদাবাদে অশান্তির ঘটনার তদন্তে বুধবারই সিট গঠন করেছিল রাজ্য সরকার। বুধবার রাতের মধ্যেই মুর্শিদাবাদে পৌঁছে যান সিটের কয়েক জন সদস্য। পুলিশ সূত্রের খবর, সুতি থানায় তাঁরা একটি বৈঠক করেন। পরে রাতে শমসেরগঞ্জ থানায় আবার বৈঠক হয়। সুপ্রতিম জানান, রাজ্য সরকার গঠিত সিটের নেতৃত্ব দেবেন মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি সৈয়দ ওয়াকার রাজা।
পাশাপাশিই তিনি জানান, অশান্তির ঘটনায় সব মিলিয়ে এখনও পর্যন্ত ৬০টি এফআইআর রুজু হয়েছে। সমস্ত অভিযোগেরই তদন্ত করবে সিট। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ২৭৪ জনকে। সুপ্রতিম জানিয়েছেন, গত চার দিনে জেলায় নতুন করে অশান্তির ঘটনা ঘটেনি। শমসেরগঞ্জ, সুতি এবং ধুলিয়ানের মতো উপদ্রুত এলাকায় বৃহস্পতিবার ৭০ শতাংশ দোকানপাট খুলে গিয়েছে। শুক্র বা শনিবারের মধ্যে বাকি দোকানও খুলে যাবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…