খবর লাইভ : প্রশাসনের দাবি ধীরে ধীরে শান্তি ফিরছে মুর্শিদাবাদে ৷ ধুলিয়ানে দোকানপাটও খুলেছে ৷ কিন্তু পরিস্থিতি কি এখনও ঘরছাড়াদের ঘরে ফেরানোর মতো হয়নি ? এখনও কি পুলিশ আর কেন্দ্রীয় বাহিনী নিজেদের উপর আস্থা রাখতে পারছে না ? হঠাৎ করে ফের কিছু ঘটলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কি তাদের পক্ষে সমস্যার হতে পারে ? এমনই একাধিক প্রশ্ন ছড়িয়েছে মালদা জেলায় ৷
মুর্শিদাবাদের উপদ্রুত এলাকাগুলিতে এখনও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। বৃহস্পতিবার এমনটাই জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। পাশাপাশি মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে একটি কমিটি গঠনের কথাও বলেছে আদালত। মৌখিক নির্দেশে হাই কোর্ট জানিয়েছে, এই কমিটিতে থাকবেন জাতীয় মানবাধিকার কমিশন, রাজ্য মানবাধিকার কমিশন এবং রাজ্য লিগ্যাল সার্ভিসেস কমিটির এক জন করে সদস্য।
ডিজি জেলায় পৌঁছানোর আগে থেকেই পরিস্থিতি মোকাবিলায় বিএসএফ-এর জওয়ানদের সাহায্য নিচ্ছিল পুলিশ প্রশাসন। ডিজি জেলায় পৌঁছানোর পর উপদ্রুত এলাকায় টহল দেন তিনি। বিএসএফের সঙ্গেও বৈঠক হয়। পরে আদালতের নির্দেশে মুর্শিদাবাদে মোতায়েন হয় কেন্দ্রীয় বাহিনীও।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…