খবর লাইভ : বাঘাযতীনের পর এবার ট্যাংরা। আবারও শহর কলকাতায় হেলে পড়ল একটি বহুতল। যা নিয়ে তৈরি হয়েছে এলাকায় আতঙ্ক। বুধবার সকালে ৫৮ নম্বর ওয়ার্ডের ক্রিস্টোফার রোডের একটি নির্মীয়মাণ বহুতল হেলে পড়ে পাশের একটি বাড়ির উপর। নির্মীয়মাণ বাড়িটিতে কেউ বসবাস না করলেও পাশের বাড়িটিতে যে হেতু লোক রয়েছেন, স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায় তাঁদের মধ্যে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, গত বছর বহুতলটির নির্মাণ কাজ শুরু হয়। খুব কম সময়ের মধ্যে পাঁচতলা এই বহুতলটি তৈরি হয়। তবে এখনও সামান্য কিছু কাজ বাকি থাকার কারণে ওই বহুতলটির মধ্যে রাজমিস্ত্রিরা রয়েছেন। এদিন সকালে হঠাৎই ওই নির্মীয়মাণ বহুতলটি পাশে একটি বাড়ির দেওয়ালে হেলে পড়ে। স্বাভাবিকভাবেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন বাড়ির মধ্যে থাকা লোকজন। নির্মীয়মাণ বহুতলটির ভিতরে থাকা রাজমিস্ত্রিরাও ঘর থেকে বেরিয়ে আসেন।
এলাকার লোকজনের অভিযোগ, প্রভাবশালী এক রাজনৈতিক ব্যক্তি ঘনিষ্ঠ এক প্রোমোটার ওই নির্মাণটি করছেন। নির্মাণের ক্ষেত্রে কলকাতা পুরসভার কোনও শর্তই মানা হয়নি। পাশের বাড়িগুলির সঙ্গে ন্যূনতম দূরত্ব রেখে নির্মাণকাজ করা হয়নি। ইতিমধ্যেই কলকাতা পুরসভার পক্ষ থেকে ওই নির্মীয়মাণ বহুতলটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে কলকাতা পুরসভা ও পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। কলকাতা শহরে দিনের পর দিন একের পর এক বেআইনি নির্মাণ গড়ে উঠছে অথচ পুলিশ বা প্রশাসন কেউই সক্রিয় ভূমিকা পালন করছে না। যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। প্রশ্ন উঠেছে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের কাজকর্ম নিয়েও। মাটি পরীক্ষা না করে কী ভাবে বহুতলটি নির্মাণের অনুমতি দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এই ঘটনার সঙ্গে বাঘাযতীনের হেলে পড়া বাড়িটির অনেকটাই মিল রয়েছে বলে অনেকে মনে করছেন। বাঘাযতীনে বহুতল হেলে পড়ার ঘটনায় ৯৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিতালী বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার ট্যাংরার ঘটনাতেও স্থানীয় কাউন্সিলর তথা মেয়র পারিষদ সন্দীপন সাহার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…