খবর লাইভ : প্রয়াত তৃণমূল নেতার পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূলেরই নমঃশূদ্র ও উদ্বাস্তু শাখার নেতারা। মৃতের পরিবারের হাতে লক্ষাধিক টাকা তুলে দেওয়া হল সংগঠনের পক্ষ থেকে। সম্প্রতি মারা যান তৃণমূলের নমঃশূদ্র ও উদ্বাস্তু শাখার সুন্দরবন জেলা সভাপতি প্রশান্ত রায়। আর্থিক অবস্থা প্রশান্তর খুব একটা ভালো ছিল না। তবে তৃণমূল নেতারা তাঁর পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন। আর্থিকভাবে সাহায্য করে তাঁর পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানো সিদ্ধান্ত নিয়েছেন।
রাজ্য তৃণমূল নমঃশূদ্র ও উদ্বাস্তু শাখার পক্ষ থেকে ১ লক্ষ ৩৮ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে। এদিন ওই সংগঠনের রাজ্যের চেয়ারম্যান রঞ্জিত সরকার, হুগলি জেলা তৃণমূলের অন্যতম যুব নেতা শেখ সাকিম সহ ও নমঃশূদ্র ও উদ্বাস্তু শাখার বিভিন্ন জেলা ও রাজ্যের নেতারা এদিন প্রশান্তর বাড়িতে উপস্থিত হয়েছিলেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…