খবর লাইভ : পুকুর পাড়ে বেআইনি নির্মাণের অভিযোগ উঠল। হুগলির চণ্ডীতলা থানার গোপালপুর বাজারের কাছে একটি পুকুরের কাছে বেআইনি নির্মাণ হচ্ছে বলে অভিযোগ। এলাকার লোকজন এই বেআইনি কাজের বিরোধিতা করে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর দফতরে চিঠি লিখে অভিযোগ পাঠিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, স্থানীয় কয়েকজন নেতা ও প্রশাসনের একাংশের মদতে নুরুদ্দিন নামে এক ব্যক্তি বেআইনি নির্মাণটি করছেন। স্থানীয় প্রশাসনকে জানালেও তারা কোনও ব্যবস্থা নেয়নি। তাই বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর দফতরে তাঁরা অভিযোগ করেছেন। প্রশাসন যাতে সঠিক তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেয় সেই আর্জিও জানানো হয়েছে।
যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই প্রোমোটার নুরুদ্দিন দাবি করেছেন, ওই জায়গাটি পুকুর নয় বলে। তিনি বলেন, ‘আমি কোনও বেআইনি কাজ করছি না। সবকিছু অনুমতি নিয়েই কাজ করছি।’
গোপালপুর এলাকার এক ব্যবসায়ী বলেন, এভাবে বেআইনি কাজ হলে সকলে ক্ষতির মুখে পড়বে। অবিলম্বে প্রশাসন এই বেআইনি কাজ বন্ধ করুক। এখন দেখার, এলাকার লোকের অভিযোগের ভিত্তিতে প্রশাসন আদৌ এই বেআইনি কাজ বন্ধ করতে পারে কিনা সেদিকেই তাকিয়ে সকলে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…